Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সুস্মিতার মেয়েদের নিজের সন্তানই ভাবেন রোহমান শল, তবে বিয়ে নিয়ে কী ভাবছেন

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই কলকাতায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে এসেছিলেন সুম্মিতা সেন আর তাঁর বয়ফ্রেন্ড রোহমান শল। সঙ্গে সঙ্গে চতুর্দিকে ঢিঢি পড়ে গেল তাঁরাও নাকি খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন! একে তে বিশ্বসুন্দরী, তার উপর

সুস্মিতার মেয়েদের নিজের সন্তানই ভাবেন রোহমান শল, তবে বিয়ে নিয়ে কী ভাবছেন

শেষ আপডেট: 6 February 2021 10:10

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই কলকাতায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে এসেছিলেন সুম্মিতা সেন আর তাঁর বয়ফ্রেন্ড রোহমান শল। সঙ্গে সঙ্গে চতুর্দিকে ঢিঢি পড়ে গেল তাঁরাও নাকি খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন! একে তে বিশ্বসুন্দরী, তার উপরে সিঁথিতে যদি সিঁদুর ওঠে, কেমন লাগবে দেখতে তাঁকে, এই নিয়েই বেশ কয়েকদিন ধরে চলল তুমুল গসিপ। তবে হাঁটে হাড়ি ভাঙলেন তাঁর বয়ফ্রেন্ড রোহমান শল। বললেন এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁদের। তবে করলে, কাউকেই লুকিয়ে যাবেন না, সেকথাও তিনি দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমান জানান, বিয়ে না করলেও তাঁরা এখন এক পরিবার। তাঁরা বলতে, সুস্মিতা, তাঁর দুই সন্তান, রেনে এবং আলিশা, আর রোহমান। একটা সাধারণ পরিবারের মধ্যে যেমন ভালবাসা, খুনসুটি, ঝগড়াঝাঁটি হয়, তেমনই নাকি তাঁদের মধ্যেও দিনরাত এইসমস্ত চলে। শুধু তাই নয়, রোহমান এও বলেন, সুস্মিতার মেয়েদের তিনি সন্তানের মতোই দেখেন। আবার সবচেয়ে কাছের বন্ধুও তাঁরা। আসল কথা, রোহমান বোঝাতে চেয়েছেন, তাঁরা একে অপরের পরিপূরক যেন। সুস্মিতার সঙ্গে প্রেমের শুরুয়াত হওয়ার পর থেকে, কানাঘুষো শোনা যেত, এই সম্পর্কও হয়তো বেশিদিন টিকবে না। কিন্তু সম্পর্কের জল যেদিকে গড়াচ্ছে, তাতে খানিকটা চমকেই যাচ্ছেন অনেকে। দীর্ঘদিনের এই সম্পর্ক নিয়ে রোহমান জানান, "আমি কোনওকালেই অত্যন্ত জনপ্রিয় হতে চাইনি। আমি আমার জগত (মডেলিং) নিয়ে খুবই খুশিতে থাকি। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাই হলেন সুস্মিতা। ও আমার জীবনে আসার পর থেকেই সবটা বদলে গেছে। সারাজীবন আমি ওঁর প্রতি কৃতজ্ঞ থাকব।"

```