
শেষ আপডেট: 23 September 2023 03:19
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিস কাঁপিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে এল ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) । আমাজন প্রাইমে আজ থেকেই রিলিজ হল রকি-রানির প্রেমকাহিনী।
রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও এই রম-কম ড্রামায় অভিনয় করেছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মত বর্ষীয়ান অভিনেতারা (Rocky Aur Rani Kii Prem Kahaani)। মুক্তির পর ছবিটি দর্শকদের তো পছন্দ হয়েইছে, পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ক্যানসারের মতো বাসা বেঁধে থাকা পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে এই ছবি।

বলিউডে কমার্শিয়াল ছবিতে এমন সামাজিক বার্তা দেওয়া নতুন নয়। তবে করণ জোহর যেভাবে গল্পের মধ্যে বিষয়গুলি ছড়িয়ে দিয়েছেন, তা বেশ প্রশংসনীয়। আর তাতেই বাজিমাত করেছেন পরিচালক। গত ২৮ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যে ভারতে ১৫০ কোটি টাকার বেশি আয় করেছে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বড় মঞ্চেও দেখানো হয়েছে এই ছবি।
নব্বইয়ের দশকে যাঁরা বড় হয়েছেন, তাঁদের কাছে শাহরুখ খান, কাজল, প্রেম আর বলিউড প্রায় সমার্থক। এবং সেই ধারণায় করণ জোহরের বড়সড় অবদান রয়েছে বইকি। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে তিনি পরিচালনা শুরু করেছেন। নব্বইয়ের দশকে যাঁরা বড় হয়েছেন, তাঁদের কাছে শাহরুখ খান, কাজল, প্রেম আর বলিউড প্রায় সমার্থক। এবং সেই ধারণায় কর্ণ জোহরের বড়সড় অবদান রয়েছে বইকি। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে তিনি পরিচালনা শুরু করেছেন। এখন অবশ্য ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন করণ। যুগের সঙ্গে তাল মেলাতে তাঁর ভাবনাতেও বদল এসেছে। নিজের গল্পের সঙ্গে নানা রকম সামাজিক বার্তা দেওয়ারও চেষ্টা করেন। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ তারই উদাহরণ।
আরও পড়ুন: 'পরীমনি এমন কাদা ছোড়াছুড়ি না করলেই ভাল করত', ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন শরিফুল রাজ