'রকি অউর রানি'র ছত্রে ছত্রে এত তাৎপর্য! পোশাকের রং থেকে আবহ, এগুলি খেয়াল করে দেখেছেন
দ্য ওয়াল ব্যুরো: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (rocky aur rani ki prem kahani) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই হইহই করে চলছে। ইতিমধ্যেই ছবির বেশ কিছু দৃশ্য ভাইরালও হয়েছে। বাণিজ্যিক এবং অন্য ধারার ছবির ব্যবধান এই ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে
শেষ আপডেট: 3 August 2023 09:09
দ্য ওয়াল ব্যুরো: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (rocky aur rani ki prem kahani) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই হইহই করে চলছে। ইতিমধ্যেই ছবির বেশ কিছু দৃশ্য ভাইরালও হয়েছে। বাণিজ্যিক এবং অন্য ধারার ছবির ব্যবধান এই ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘুচিয়ে দিয়েছেন করণ, বলছেন দর্শকরা।
একদিকে যেমন চিরাচরিত বলিউড ফর্মুলা মেনে নাচ গানের অভাব নেই 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে তেমনই অন্যদিকে প্রতিটি দৃশ্যে অভিনেতাদের পোশাকের রঙ থেকে আবহের মধ্যেও আছে গভীর ভাবনা চিন্তার প্রতিফলন। (rocky aur rani ki prem kahani scene symbolism) রইল তারই কিছু উদাহরণ
- ছবিতে যখন 'তুম কেয়া মিলে' গানটি শুরু হয় সেই সময়ে দেখা যায় আলিয়ার পরনে লাল রঙের পোশাক। লাল রং প্রেমের রং বলেই রানি যে মুহূর্তে অনুভব করতে পারে যে সে রকির প্রেমে পড়েছে সেই সময়ে তার পোশাকের রং লাল।
- রকির পরিবারকে যখন ছবিতে প্রথম দেখানো হয় সেই সময়ে দেখা যায় রকির মা গাঢ় রঙের পোশাক পরে আছেন। ধীরে ধীরে ছবি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় তিনি নিজের খোলস ভেঙে বেরোচ্ছেন রানির সান্নিধ্যে। পরের দিকে দেখা যায় রকির মা-র পোশাকের রং হালকা হয়ে গেছে।
- ক্লাইম্যাক্স দৃশ্যে যখন রানির সঙ্গে তার ঠাকুমা যামিনী চ্যাটার্জীর বাগবিতণ্ডা তুঙ্গে ওঠে সেই সময়ে দেখা যায় বাইরে বৃষ্টির আবহ। অর্থাৎ দুজনের মনে যে ঝড় বইছে তারই প্রকাশ যেন প্রকৃতিতেও।
- ছবির প্রায় শেষ দিকের দৃশ্যে যখন ধর্মেন্দ্র এবং শাবানা আজমির চরিত্রের দেখা হয় সেই সময়ে আবহে গান বেজে ওঠে, 'আভি না যাও ছোরকর'। যারা একসময়ে পরস্পরের প্রতি অনুরক্ত ছিলেন, তাঁদের আবার যখন দেখা হল সেই দৃশ্যের ব্যাপ্তি বোঝাতে এই গানের যেন বিকল্প নেই, বলছেন দর্শকরা।
মাথায় ২৫২ কোটি টাকার দেনার বোঝা! ঋণের ভারে জর্জরিত হয়েই আত্মহত্যার পথ বাছলেন নীতিন