Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Riya Sen Birthday: মহিলাকে প্রকাশ্যে চুমু থেকে অন্তরঙ্গ ‘এমএমএস’, রিয়া সেনের রঙিন জীবন!

তাকানোতেই এক মাদকতা রয়েছে তাঁর। মায়ের মুখের আদলের সঙ্গে মিল রয়েছে মেয়েরও। আর তাতেই অনেকের মতে কম বয়সে এ যেন একেবারে মুনমুন সেন! যাঁর চোখ, ঠোঁট কিংবা ওই দুই ভুরুতে বারবার ভেসে গিয়েছে ৯-এর দশকের অনেক ছেলেপুলে

Riya Sen Birthday: মহিলাকে প্রকাশ্যে চুমু থেকে অন্তরঙ্গ ‘এমএমএস’, রিয়া সেনের রঙিন জীবন!

রিয়া সেন

শেষ আপডেট: 24 January 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: তাকানোতেই এক মাদকতা রয়েছে তাঁর। মায়ের মুখের আদলের সঙ্গে মিল রয়েছে মেয়েরও। আর তাতেই অনেকের মতে কম বয়সে এ যেন একেবারে মুনমুন সেন! যাঁর চোখ, ঠোঁট কিংবা ওই দুই ভুরুতে বারবার ভেসে গিয়েছে ৯-এর দশকের অনেক ছেলেপুলে, সেই রিয়া সেনের আজ জন্মদিন। শুধু ভেসেই যায়নি মন, কত পুরুষের মন ভেঙেও গিয়েছে। ২০১৭ সালে অগাস্টে রিয়ার বিয়ের খবরে।

বেশ কিছু হিন্দি মিউজিক অ্যালবামের মতই ৯৮ সালে হিট করেছিল ফাল্গুনি পাঠকের একটি গান—‘চুড়ি যো খনকি হাত মে/ইয়াদ পিয়া কি আয়ে ইয়ে মিঠি মিঠি রাত মে।’ সেই প্রথম বার সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন সেনের মেয়ে রিয়া সেনকে (Riya Sen, Riya Sen birthday) চিনেছিল বলিউড। রিয়া তখন টিন এজার। নির্মেদ ছিমছাম চেহারা, নিষ্পাপ মুখ। টিন এজ লাভের ছবি ফুটিয়ে তুলতে যে মুখ আদর্শ। ফাল্গুনির গান আর রিয়ার অভিনয়ে সেই গান হিট করেছিল। সেই ধাক্কায় অ্যালবামটিও বিক্রি হয়েছিল ভালমতোই।

সেই শুরু তারপর অচিরে ‘স্টাইল’, ‘ঝনকার বিটস’ ও ‘অপনা স্বপ্না মানি মানি’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের সুযোগ পান রিয়া। অভিনয়ের বিশাল দক্ষতা না থাকলেও দর্শকদের মন্দও লাগেনি। তবে রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা হয়নি। মা মুনমুনের সুযোগ্য কন্যা যে তিনি, তা বোঝা হয়ে গিয়েছিল। একের পর এক কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন সুন্দরীর নাম।

ঠোঁটে ঠোঁটে

২০১২ সালে ডিসেম্বরের মাসের ঘটনা। একটি ছবি ছড়িয়ে পড়ে চারিদিকে। মুনমুন কন্যা একটি রাতপার্টিতে ঠোঁটে চুমু খাচ্ছেন এক মহিলাকে! ব্যাপক আলোড়ন পড়ে যায় বলি পাড়ায়। ছবিতে দেখা যায়, রিয়া একজন মহিলাকে চুমু খাচ্ছেন, পাশে পুরুষ বন্ধুরা দাঁড়িয়ে। তাঁদের দিকে লক্ষই নেই চুমুতে মগ্ন রিয়ার।

চুমু দৃশ্য

এমএমএস কান্ড

রিয়া অভিনীত সিনেমার চেয়ে বিতর্কের জন্য বেশি পরিচিত। এমএমএস ফাঁসের হয়ে যাওয়ার ঘটনাটি তাঁর জীবনের সবচেয়ে বড় বিতর্ক হিসেবে থেকে গিয়েছে। অশ্মিত প্যাটেল এবং রিয়া সেন খুব কম সময়ের জন্য সম্পর্কে ছিলেন। তাঁদের দু’জনের এক অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয়। অভিযোগ করা হয় অশ্মিতই অপরাধী। তিনি এমএমএসটি ফাঁস করেন যা এই বাঙালি অভিনেত্রীর কেরিয়ার প্রায় ধ্বংসের দিকে ঠেলে দেয়। ভিডিওটিতে অশ্মিত এবং রিয়াকে ঘনিষ্ঠ হতে দেখা যায়। সাড়া ফেলে দেয় সেই ভিডিও। পরে, অবশ্য তাঁরা দুজনেই বলেছিলেন যে এমএমএসটি ভুঁয়ো ছিল কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে!

এমএমএস সিন

এক ভাল একাধিক আরও ভাল

রিয়া সেনের জীবনে প্রেমের রেস কখনও থেমে থাকেননি। জানা যায়, এক সময় অক্ষয় খান্নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপর জন আব্রাহামের সঙ্গেও ছিল তাঁর সম্পর্ক। অভিনেতার সঙ্গে দেখা হয় রিয়ার, সে সময়ে যখন জন এবং তিনি দু’জনেই স্ট্রাগল করছিলেন। জন তাঁকে বিয়ে করতেও চেয়েছিলেন কিন্তু রিয়ার প্রথম ছবি হিট হওয়ার পর তিনি বেঁকে বসেন। তারপর অশ্মিত প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ফের সেই এমএমএস কান্ড। তারপর ২০১৭ সালে শিবম তেওয়ারিকে বিয়ে করার আগে পর্যন্ত রিয়ার নাম সালমান রুশদি, ক্রিকেটার যুবরাজ সিং এবং শ্রীসন্তের সঙ্গেও জড়িয়ে পড়ে।

আরও নিচে...

‘রাগিনী এমএমএস’-এর শুটিংয়ের সময়, রিয়া এবং অভিনেতা নিশান্ত মালকানির একটি বিশেষ দৃশ্য ছিল। শোনা যায়, অভিনেতার প্যান্ট টেনে খুলে ফেলেছিলেন রিয়া, বলেন যে মহিলারা তাঁকে এর জন্য আরও ভালোবাসবেন...যদিও এই অ্যাক্টটি চিত্রনাট্যের কোনও অংশই ছিল না। পরে অবশ্য নিশান্ত এ বিষয়ে সব রিপোর্টকেই অস্বীকার করেন।

রিয়া-নিশান্ত

জাস্ট জোকিং

আন্ধেরির একটি জনপ্রিয় রেস্তোরাঁয় গিয়েছিলেন রিয়া। সেই রেস্তোরাঁর মেন্যুতে রয়েছে প্রায় একই নামে দুটি পদ। একটি ককটেল এবং একটি প্ল্যাটার। ককটেলের নাম ‘সেক্স অন দ্য বিচ’ এবং ডিম দিয়ে তৈরি প্ল্যাটারটির নাম ‘এগস অন দ্য বিচ’। রিয়া চাইছিলেন প্ল্যাটার, তবে খানিক উদাসীনভাবে ওয়েটারকে জিজ্ঞাসা করেন, ‘ক্যান আই হ্যাভ সাম সেক্স...প্লিজ? স্বভাবতই ওয়েটার হতবাক হয়ে যান! এবং রিয়া শীঘ্রই তাঁর ভুল শুধরে নেন।


```