Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সম্পর্ক রাখতে চাই না...', মাঝে রাতে হঠাৎই জেনেলিয়াকে একথা বললেন রীতেশ!

সিনেমা জগতে সম্পর্ক আসে, সম্পর্ক ভাঙে। তবে কিছু জুটি এমনও আছে, যাদের নিয়ে ভক্তদের বিশ্বাস, তারা কখনও আলাদা হবেন না।

'সম্পর্ক রাখতে চাই না...', মাঝে রাতে হঠাৎই জেনেলিয়াকে একথা বললেন রীতেশ!

জেনেলিয়া ডি'সুজা ও রীতেশ দেশমুখ

শেষ আপডেট: 3 April 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা জগতে সম্পর্ক আসে, সম্পর্ক ভাঙে। তবে কিছু জুটি এমনও আছে, যাদের নিয়ে ভক্তদের বিশ্বাস, তারা কখনও আলাদা হবেন না। সেই তালিকায় প্রথম সারিতেই রয়েছেন জেনেলিয়া ডি'সুজা ও রীতেশ দেশমুখ। ছোটবেলার প্রেম থেকে বিয়ে, সন্তান—একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ সময়। আজও সুখী দাম্পত্যের উদাহরণ তাঁরা। কিন্তু জানেন কি, একবার রীতেশ নিজেই লিখে দিয়েছিলেন, ‘উই আর ডান’! 

এই একবারের মেসেজ বদলে দিয়েছিল জেনেলিয়ার রাতের ঘুম। ভেঙে পড়েছিলেন কান্নায়! সম্প্রতি এক সাক্ষাৎকারে জেনেলিয়া শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা, যা শুনে কষ্ট নয়, বরং আপনিও হেসে ফেলবেন!  

সেদিন রাত প্রায় একটা। হঠাৎ রীতেশের ফোন থেকে আসে একটি মেসেজ— “আর পারছি না, উই আর ডান!” জেনেলিয়া তখন গভীর ঘুমে। রাত আড়াইটে নাগাদ ঘুম ভাঙতেই চোখ চলে যায় ফোনের স্ক্রিনে। মেসেজটি পড়ার পরই যেন সব ওলট-পালট হয়ে যায়! মুহূর্তের মধ্যে হতাশায় ডুবে যান তিনি। কেঁদে ফেলেন, মন খারাপ হয়ে যায়। শুধু একটাই প্রশ্ন মনে ঘুরপাক খেতে থাকে— “কী ভুল করলাম আমি?”  

সকাল ৯টা পর্যন্ত এক দৃষ্টিতে বসে ছিলেন জেনেলিয়া। ঠিক তখনই বাজে ফোনের রিংটোন। ওপাশ থেকে রীতেশ জানতে চাইলেন, “কি করছ?” জেনেলিয়া তো একেবারে অবাক! এত বড় কিছু ঘটানোর পরও এত স্বাভাবিক কীভাবে তিনি? তখনই সরাসরি প্রশ্ন করলেন রীতেশকে। রীতেশ প্রথমে কিছু না বুঝেই উত্তর দিলেন। তারপর আচমকাই মনে পড়ল তারিখটা— ১ এপ্রিল! 

এপ্রিল ফুল ডে-তে এই মজার প্র্যাঙ্ক করে একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন রীতেশ, অথচ সারা রাত নির্ঘুম কেটেছে জেনেলিয়ার! ২০১২ সালে পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রীতেশ ও জেনেলিয়া। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ এই পথচলায় ভালবাসা একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক। এপ্রিল ফুল হোক বা বাস্তব জীবন, এই জুটি যে একে অপরের সঙ্গ ছাড়বেন না, তা একাধিকবার নিজেরাই জানিয়েছেন। 


```