Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডাক্তার-ইঞ্জিনিয়ার তো দূর, চাননি অভিনয়ে আসতেও, বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসা করা হয়। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল তাঁর আগ্রহ।

ডাক্তার-ইঞ্জিনিয়ার তো দূর, চাননি অভিনয়ে আসতেও, বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তী

শেষ আপডেট: 27 January 2025 23:05

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসা করা হয়। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল তাঁর আগ্রহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তাঁর। একথা নিজে মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী। তাহলে প্রশ্ন হল, কী হতে চেয়েছিলেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি জানান, তাঁর স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার। তিনি লিখেছেন, 'জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে।'

এছাড়াও, ঋতাভরী পোস্টে আরও জানান, 'আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিল জীবনে? অথচ, আজ তাঁরা অন্য কিছু করছেন!' এর মাধ্যমে ঋতাভরী তাঁর শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়। 

অভিনেত্রী ঋতাভরী বর্তমানে সিনেমার দুনিয়ায় বেশ পরিচিত মুখ। সম্প্রতি তাঁর অভিনীত 'বহুরূপী' সিনেমাটি পুজোর সময় মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বলিউড অভিনেতা সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে তাঁর সম্পর্কে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।


```