
শেষ আপডেট: 9 January 2021 10:50
করোনার কারণেই বাইরে থেকে আসতে পারেননি অনেকে। তবে এবছর জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধির ওপরে। এ জন্যই উৎসব সূচনার বেশিরভাগটাই অনুষ্ঠিত হয় ভার্চুয়ালে। এছাড়াও রয়েছে ই-টিকিটের ব্যবস্থা।
এ দিন এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। যদিও সশরীরে উপস্থিত না থাকার জন্য দুঃখ প্রকাশ করেন বাদশা। তবে বাইরে থেকে অতিথিরা না আসতে পারলেও, তেমনভাবে ভাঁটা পড়েনি উৎসবের আমেজে। জমিয়ে বসেছে চাঁদের হাট, গোটা টলিপাড়ার বেশিরভাগ অভিনেতা- অভিনেত্রীরা এসেছেন এ দিনের অনুষ্ঠানে।
অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। চলচ্চিত্র উৎসবের একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি, নিজের ইনস্টা হ্যান্ডেলে। সেখানেই প্রায় গোটা টলিউডকে একই মঞ্চে দেখা যায়।
সকলেই যে স্বাস্থ্যবিধির ওপরে জোর দিচ্ছেন সেকথা বলাই যায়। প্রায় সকলেরই মুখে মাস্ক রয়েছে, আর সেই সঙ্গে দেখা গেছে ঋতাভরীর শিষ্টাচারও। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিনেত্রী। যদিও এই নিয়ে নেট পাড়াতে তাঁকে খোঁটাও শুনতে হয়, তাঁর নাকি মহানায়িকা হওয়ার ইচ্ছে হয়েছে! কিন্তু এই মন্তব্যের স্পষ্ট উত্তর দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে তিনি প্রণাম করেননি, "দিদি সম্মানীয় তাই তাঁকে তাঁর সম্মান দিয়েছি। এছাড়াও বর্তমানে তিনি আমাদের রাজ্যের মাথা।"
সবুজ রঙের লেহেঙ্গাতে নজর কেড়েছেন ঋতাভরী। তার সঙ্গে অবশ্যই রয়েছে তাঁর ম্যাচিং মাস্ক, সেটাও চোখ এড়িয়ে যায়নি নেটিজেনদের। এছাড়াও এই দিন মঞ্চ আলো করে ছিলেন রুক্মিনী, ইন্দ্রাণী হালদার, পাওলি দাম, তনুশ্রীরা।