
শেষ আপডেট: 7 September 2023 14:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে রণবীর কাপুর আর আলিয়া ভাটের রাজকীয় বিয়ের কথা অনেকেরই মনে আছে। মুম্বইয়ে রণবীরের পৈতৃক ভিটে আরকে হাউজেই বসে সেই বিয়ের আসর। ঠিক যেমনটা হয়েছিল তার ৪২ বছর আগে, ঋষি কাপুর আর নীতু সিংয়ের বিয়েতে (Rishi Neetu Wedding)!
সেদিনও এভাবেই সেজে উঠেছিল আরকে হাউজ। বলিউডের চকোলেট বয়ের বিয়ে বলে কথা (Rishi Neetu Wedding)! পাত্রীটিও ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা। ‘গ্র্যান্ড’ সেই ওয়েডিংয়ের বহর ছিল দেখার মতো। ৪২ বছর পর ঋষি-নীতুর একমাত্র ছেলে রণবীর কাপুরের বিয়ের আয়োজন শুরু হয়েছে আরকে হাউজে। এই বিয়ে অবশ্য দেখার সুযোগ নেই ঋষির। বছর দুয়েক আগেই পরলোকে পাড়ি দিয়েছেন তিনি। ছেলের বিয়েতে বাড়তি চাপ নীতুর ঘাড়েই পড়েছে।
আরও পড়ুন: ৭৪-এ পা দিলেন 'ধন্যি মেয়ে', রইল অমিতাভ-জয়ার বিরল ফটোগ্যালারির হদিশ
বেশ কয়েকবছর আগে এক সাক্ষাৎকারে নীতু সিং তাঁদের বিয়ের দিনের (Rishi Neetu Wedding) কিছু মজার স্মৃতি ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। সেখানেই তিনি শুনিয়েছিলেন বিয়ে করতে আসার আগে কীভাবে জ্ঞান হারিয়েছিলেন ঋষি কাপুর। কীভাবে তাঁদের বিয়েতে ঢুকে পড়েছিল একগাদা উটকো লোক, সঙ্গে নিয়ে এসেছিল পাথরভরা গিফটের প্যাকেটও।

ঘোড়ায় চড়ে নীতুকে বিয়ে করতে এসেছিলেন ঋষি কাপুর। সেই ঘোড়ায় ওঠার আগেই নাকি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। নীতু জানিয়েছেন, বিয়েবাড়ির এত লোকের সমাগমে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি। বেশিক্ষণ অবশ্য অজ্ঞান ছিলেন না। সুস্থ হয়ে ফের বিয়ের পিঁড়িতে বসেন।

শুধু কি ঋষি? নীতু সিংও বিয়ের আসরে জ্ঞান হারিয়েছিলেন। নিজেই জানিয়েছেন, তাঁর বিয়ের ল্যাহেঙ্গাটা এতটাই ভারী ছিল যে তিনি ঠিকমতো সামলে উঠতে পারছিলেন না। উপরন্তু বিয়ের আসরে এত লোক এসেছিলেন যে ভিড়ের মাঝে শরীর খারাপ হয়ে গিয়েছিল নীতুরও। তাই তিনিও আসরেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন কয়েকমূহূর্তের জন্য (Unknown Story)।

ঋষি-নীতুর বিয়েতে এমন আরও মজার মজার কাণ্ড হয়েছিল। নীতু সিং জানিয়েছিলেন, তাঁদের বিয়েতে যেসমস্ত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁরা প্রায় সকলেই এসেছিলেন। কিন্তু সেই সঙ্গে কিছু উটকো লোকও ঢুকে পড়েছিল অতিথির ছদ্মবেশে। ভাল পোশাক পরে এসেছিল তারা, দেখে বোঝা যায়নি তারা আমন্ত্রিত কেউ নন। দ্বাররক্ষীরাও তাদের তাই বাধা দেয়নি। এদের সকলের হাতে ছিল বড় বড় গিফটের প্যাকেট। দিব্যি বিয়ের আসরে এসে অনুষ্ঠান দেখে খাওয়াদাওয়া সেরে গেছিল সেসব অচেনা লোকজন। অথচ বর-কনে বা তাদের পরিবারের কেউ তাদের চেনেই না। পরে সেইসব গিফটের প্যাকেট খুলে দেখা গিয়েছিল, তার মধ্যে পাথর ভরা রয়েছে। অর্থাৎ সবটাই ভুয়ো।
ঋষি কাপুরের ঠিক কী হয়েছিল, কবে থেকে ভুগছিলেন ক্যানসারে, কত দীর্ঘ লড়াই করেও মানতে হয় হার

২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। তারপর ইনস্টাগ্রামে নীতু লিখেছিলেন, ‘আমাদের গল্প এখানেই শেষ হল।’ বলিউডের এই দুই ‘পাওয়ার কাপল’ বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন। তাঁদের প্রেমে কোনও লুকোছাপা ছিল না। ঠিক যেমন করেন রণবীর-আলিয়াও। এভাবেই প্রজন্ম বয়ে যায় আরকে হাউজে।