Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাসতে হাসতেই চলে গেছিলেন ঋষি কাপুর, ফিরে দেখা তাঁর ১০ মন ভাল করা ছবি

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে গত শতকে অমিতাভ, রাজেশ খান্নার সঙ্গেই এক সারিতে বসতেন ঋষি কাপুর। কম বয়সে রোমান্টিক হিরো থেকে বয়সকালে বাবার চরিত্রে ঋষি কাপুর যখনই পর্দায় এসেছেন দর্শকদের উপহার দিয়েছেন একটি করে মন ভাল করা চরিত্র। ৩ বছর হল প্রয়াত হয়

হাসতে হাসতেই চলে গেছিলেন ঋষি কাপুর, ফিরে দেখা তাঁর ১০ মন ভাল করা ছবি

শেষ আপডেট: 30 April 2023 11:15

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে গত শতকে অমিতাভ, রাজেশ খান্নার সঙ্গেই এক সারিতে বসতেন ঋষি কাপুর। কম বয়সে রোমান্টিক হিরো থেকে বয়সকালে বাবার চরিত্রে ঋষি কাপুর যখনই পর্দায় এসেছেন দর্শকদের উপহার দিয়েছেন একটি করে মন ভাল করা চরিত্র।

৩ বছর হল প্রয়াত হয়েছেন ঋষি। তবে, আজও টেলিভিশনে তাঁর এই ১০ ছবি (Rishi Kapoor Top 10 Movies) দেখালে মিস করার প্রশ্নই ওঠে না।

ববি

7 Shocking facts about the Rishi Kapoor and Dimple Kapadia starrer Bobby :  Bollywood News - Bollywood Hungama


১৯৭৩ এ ববি পর্দায় এলে দর্শক সাদরে গ্রহণ করেছিলেন ঋষি-ডিম্পল জুটিকে। এই ছবির মাধ্যমেই প্রথম বার নায়কের চরিত্রে পর্দায় আসেন ঋষি। রাজ কাপুরের ছেলে হওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করতে ববিই ছিল ঋষির প্রথম ধাপ।

খেল খেল মে

Classic: Rishi-Neetu's inexhaustible charm in Khel Khel Mein! - Rediff.com  Movies


রাকেশ রোশন এবং নীতু সিংয়ের সঙ্গে খেল খেল মে ছবিতে পর্দায় এলেন ঋষি। সেই প্রথম নীতুর সঙ্গে দেখা ঋষির। এরপর পর্দার প্রেম বাস্তবে পরিণতি পেতে বেশি সময় লাগেনি।

কর্জ

Quiz: Rishi Kapoor is whose reincarnation in Karz? - Rediff.com movies


সিমি গারোয়াল এবং টিনা মুনিমের সঙ্গে ১৯৮০ সালে কর্জ ছবিতে পর্দায় দেখা গেল ঋষিকে। এই ছবির গান ওম শান্তি ওম এবং দর্দ এ দিল আজও মানুষের মুখে মুখে ফেরে। এই ছবির সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যায়ারিলাল ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পান।

ইয়ে ওয়াদা রাহা


পুনম ধিলোঁ, শাম্মি কাপুর, রাখি গুলজার সহ একঝাঁক তারকার সঙ্গে ইয়ে ওয়াদা রাহা ছবিতে ঋষিও ছিলেন অন্যতম চরিত্রে। কিশোর কুমার আশা ভোঁসলের বেশ অনেকগুলি জনপ্রিয় গান রয়েছে এই ছবিতে।

প্রেম রোগ

Prem Rog' clocks 33 years, Rishi thanks fans | India Forums


সমসাময়িক প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই ছবিতে অভিনয় করেছেন ঋষি। প্রেম রোগ ছবিতে পদ্মিনী কোলাপুরের সঙ্গে জুটি বাঁধলেন এই অভিনেতা। ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই ছবিটি সুপারহিট হয়েছিল।

চাঁদনি

Chandni' turned around Yash Chopra's fortunes, but he initially called it a  'suicide attempt'


১৯৮৯ সালে চাঁদনি ছবিতে শ্রীদেবীর সঙ্গে পর্দায় যেন ঝড় তুললেন ঋষি কাপুর। গান থেকে শুরু করে পর্দায় ঋষি-শ্রীদেবী জুটির রসায়ন সেই বছরের অন্যতম বড় হিট ছবিতে পরিণত করেছিল চাঁদনিকে।

দো দুনি চার

Do Dooni Chaar Movie Stills - Bollywood Hungama


তরুণ বয়সের পাশাপাশি জীবনের দ্বিতীয় ইনিংসে এসেও বেশ কিছু ভাল ছবি দর্শককে উপহার দিয়েছেন ঋষি। ২০১০ সালে মুক্তি পাওয়া এই কমেডি ছবিতে মধ্যবিত্ত পিতার ভুমিকায় মজাদার অভিনয় করেছিলেন ঋষি।

ডি ডে

D-Day (2013) - IMDb


মজার ছবির পাশাপাশি আদ্যন্ত সিরিয়াস থ্রিলার ছবি ডি ডে-তেও দেখা গিয়েছিল ঋষি কাপুরকে। ইরফান খান, শ্রুতি হাসানের পাশাপাশি, মাফিয়ার চরিত্রে ঋষি তাক লাগিয়েছিলেন অভিনয়ে।

কাপুর অ্যান্ড সন্স

Rishi Kapoor offered to quit 'Kapoor and Sons' twice


পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটের সঙ্গে পারিবারিক ছবি কাপুর অ্যান্ড সন্স এ পরিবারের বৃদ্ধ বাবার চরিত্রে মন কাড়া অভিনয় করেছিলেন ঋষি কাপুর।

শর্মাজি নমকিন

Sharmaji Namkeen director says he was worried about Kapoor family's  feedback | Bollywood - Hindustan Times


২০২০তে ঋষি প্রয়াত হওয়ার পর তাঁর শেষ ছবি শর্মাজি নমকিন মুক্তি পায় ২০২২ সালে। এই ছবিতেই জুহি চাওলার সঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ঋষি কাপুরকে। মৃত্যুর পরেও সকলকে পর্দায় হাসিয়েছেন ঋষি এই কমেডি ছবির মধ্যে দিয়ে।

ঋষি প্রয়াণের তিন বছর: কান্নায় নয় হাসিতেই মনে থাকুন অভিনেতা


```