Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rishi Kapoor Neetu Singh: নীতুর মেহেন্দিতেও ঋষির নাম! ছেলের বিয়েতে স্মৃতি আঁকড়ে রণবীরের মা

দ্য ওয়াল ব্যুরো: ৪০ বছরের দাম্পত্য থমকে গেছে বছর দুয়েক আগে (Rishi Kapoor Neetu Singh)। ভরা সংসার ফেলে রেখে পরলোকে পাড়ি দিয়েছেন বলিউডের একসময়কার ‘চকোলেট বয়’ ঋষি কাপুর। নীতু সিং শুধু নিজের স্বামীকে হারাননি, হারিয়েছেন আজীবনের বন্ধুকেও।

Rishi Kapoor Neetu Singh: নীতুর মেহেন্দিতেও ঋষির নাম! ছেলের বিয়েতে স্মৃতি আঁকড়ে রণবীরের মা

শেষ আপডেট: 14 April 2022 10:50

দ্য ওয়াল ব্যুরো: ৪০ বছরের দাম্পত্য থমকে গেছে বছর দুয়েক আগে (Rishi Kapoor Neetu Singh)। ভরা সংসার ফেলে রেখে পরলোকে পাড়ি দিয়েছেন বলিউডের একসময়কার ‘চকোলেট বয়’ ঋষি কাপুর। নীতু সিং শুধু নিজের স্বামীকে হারাননি, হারিয়েছেন আজীবনের বন্ধুকেও। ছেলের বিয়ের দিন স্মৃতি ভিড় করে এল তাঁর চোখেও। নীতু যে আজও এক মুহূর্তও ঋষিকে ছাড়া চলেন না, এদিন আরও একবার সেই ইঙ্গিতই পাওয়া গেল। নীতু কাপুরের মেহেন্দি ভরা হাতে ফুটে উঠল প্রয়াত ঋষির নাম।

Ranbir Kapoor, Alia Bhatt Wedding

আরও পড়ুন: সিনেমা প্রেমীদের জন্য খুশির খবর! চলতি মাসেই শুরু হতে চলেছে কলকাতার চলচ্চিত্র উৎসব

রণবীর, আলিয়া আজ বৃহস্পতিবার ছাদনাতলায় উঠবেন (Ranbir Alia Wedding)। আরকে হাউজের আলোর রোশনাইতে এক হবে তাঁদের চার হাত। কিন্তু এই শুভ মুহূর্ত দেখে যেতে পারেননি রণবীরের বাবা ঋষি কাপুর (Rishi Kapoor Neetu Singh)। ২০২০ সালের এপ্রিলে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। নীতু কিন্তু এখনও তাঁর স্বামীকে নিয়েই রয়েছেন। ছেলের বিয়েতেও কাছ ছাড়া করেননি ঋষিকে।

Rishi Kapoor Neetu Singh

সোশ্যাল মিডিয়ায় নীতু সিং পোস্ট করেছেন মেহেন্দির ছবি। হাত ভরে মেহেন্দি লাগিয়েছেন তিনি। আর একটু খেয়াল করলেই দেখা যাবে আলিয়ার হবু শাশুড়ির হাতে আঁকা সেই মেহেন্দিতে জ্বলজ্বল করছে ঋষি কাপুরের নাম। নীতুর জীবনের পরতে পরতে যে জড়িয়ে রয়েছেন ঋষি, রণবীর আলিয়ার বিয়ের আসর থেকে আরও একবার সেই কথাই প্রকাশ্যে এল।

neetu singh mehendi

ঋষি কাপুর আর নীতু সিং ১৯৮০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তার আগে দীর্ঘ সময় প্রেমও করেছেন তাঁরা চুটিয়ে। ঋষি-নীতুর সেই প্রেমে কোনও লুকোচুরি ছিল না কোনওদিন। তাঁদের প্রেম বলিউডে নজির হয়ে রয়েছে। রণবীর আলিয়ার বিয়ে উপলক্ষে আরকে হাউজ যখন আলোয় আলোয় সেজে উঠেছে, সেই চাকচিক্যের ফাঁক দিয়েও নীতুর হাতে উঁকি মারলেন ঋষি। ছেলের বিয়েতে না থেকেও যে তিনি আছেন সে কথাই যেন মনে করিয়ে দিল নীতু কাপুরের মেহেন্দি।


```