Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিহানার ছেলে এবার ভোগের কভারে, ন’মাসের ছেলেকে কোলে করে রয়েছেন পপস্টারও

দ্য ওয়াল ব্যুরো: এখনও এক বছর হয়নি। এরমধ্যেই কোলের সন্তানকে (Baby) নিয়ে ‘ব্রিটিশ ভোগ’ (British Vogue) ম্যাগাজিনের কভারে ধরা দিলেন পপ স্টার রিহানা (Rihanna)। সঙ্গে ছিলেন রকিও। আগামী মার্চ মাসের ম্যাগাজিনে দেখা যাবে তাঁদের ছবি। যদিও ছবিতে

রিহানার ছেলে এবার ভোগের কভারে, ন’মাসের ছেলেকে কোলে করে রয়েছেন পপস্টারও

শেষ আপডেট: 16 February 2023 09:07

দ্য ওয়াল ব্যুরো: এখনও এক বছর হয়নি। এরমধ্যেই কোলের সন্তানকে (Baby) নিয়ে ‘ব্রিটিশ ভোগ’ (British Vogue) ম্যাগাজিনের কভারে ধরা দিলেন পপ স্টার রিহানা (Rihanna)। সঙ্গে ছিলেন রকিও। আগামী মার্চ মাসের ম্যাগাজিনে দেখা যাবে তাঁদের ছবি। যদিও ছবিতে তাঁর ছেলের নাম প্রকাশ করা হয়নি।

সূত্রের খবর, রিহানা এই ‘ভোগ’ ম্যাগাজিনের সাক্ষাত্কারে রকির সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেছেন। বলেন, “আমি মনে করি আমাদের সন্তান আসার পর দু’জনের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়েছে।” উল্লেখ্য, সম্প্রতি শোনা গিয়েছে প্রথম সন্তানের পর এবার রিহানা এবং রকি দ্বিতীয় সন্তান নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন। সেই সুখবরও তাঁরা শীঘ্রই জানাবেন বলে খবর। তবে নতুন ছবিগুলিই সেই জল্পনা আরও উস্কে দিয়েছে।

‘ব্রিটিশ ভোগ’ ম্যাগাজিনের ফটোশ্যুটের আগে অবধি রিহানা তাঁর সন্তানের খুব বেশি ছবি প্রকাশ্যে আনেননি। তবে গত বছর তাঁর অনুমতি ছাড়াই পাপারাজ্জিরা ছেলের সঙ্গে রিহানার ছবি তুলে ভাইরাল করে দেন। ছিলেন। যা নিয়ে বেজায় চটেছিলেন এই বিখ্যাত গায়িকা। পরে এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, যে বাবা-মা হিসাবে 'কখন এবং কীভাবে' তাঁরা তাঁদের ছেলের ছবি পোস্ট করবেন, তা নিজেরাই ঠিক করবেন। এক্ষেত্রে অন্যরা হস্তক্ষেপ করতে পারে না।

‘ওঁকে ভ্যালেন্টাইন্স ডে’র শুভেচ্ছা’, পুলিশের চক্রব্যূহ থেকেই প্রিয়তমাকে বার্তা ‘ঠগী’ সুকেশের


```