Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মুক্তি পেল 'বিসমিল্লা'-র পোস্টার! ঋদ্ধি-শুভশ্রী যেন রাধা-কৃষ্ণ

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বাংলা ছবি 'বিসমিল্লা'র (Bismillah) টিজার। আর এবার 'বিসমিল্লা'-র অফিসিয়াল পোস্টার রিলিজ করলেন নির্মাতারা। সেই পোস্টারে শ্রীকৃষ্ণের বেশে ঋদ্ধি সেন, আর তাঁর পাশ

মুক্তি পেল 'বিসমিল্লা'-র পোস্টার! ঋদ্ধি-শুভশ্রী যেন রাধা-কৃষ্ণ

শেষ আপডেট: 23 July 2022 08:02

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বাংলা ছবি 'বিসমিল্লা'র (Bismillah) টিজার। আর এবার 'বিসমিল্লা'-র অফিসিয়াল পোস্টার রিলিজ করলেন নির্মাতারা।

সেই পোস্টারে শ্রীকৃষ্ণের বেশে ঋদ্ধি সেন, আর তাঁর পাশেই যেন রাধার বেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কেও। সেই পোস্টার যেন হাতে আঁকা চিত্র। গোটা ছবি জুড়েই রঙের খেলা।

Bismillah

'বিসমিল্লা' (Bismillah) ছবিতে ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ও গৌরব চক্রবর্তীকে। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। 'বিসমিল্লা' প্রযোজনা করছে ক্যালাইডারস্কোপ। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং ও অন্যান্যরা।

সিনেমায় (Bismillah) ঋদ্ধি-সুরঙ্গনার পর্দার কেমিস্ট্রি তো থাকছেই, তবে চোখ টেনেছে বয়সে বড় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঋদ্ধির রোম্যান্স। বৃষ্টিভেজা বিকেল কিংবা মন কেমন করা আলো আঁধারি রাত, তাঁদের প্রেমের ঝলকই এই টিজারের প্রাণ। স্বল্প পরিসরে নজর কেড়েছেন সুরঙ্গনাও।

শুভশ্রীর সঙ্গে বৃষ্টিভেজা রোম্যান্স ঋদ্ধির! আর সুরঙ্গনা? চর্চায় ‘বিসমিল্লা’

বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সের অভিজ্ঞতা কেমন? সংবাদমাধ্যমে ঋদ্ধি বলেছেন, এক-একটা রোম্যান্টিক দৃশ্য অভিনয়ের পর যখনই ‘কাট’ বলা হচ্ছিল, হাহা করে হেসে উঠছিলেন তাঁরা দুজন। যদিও সে হাসির প্রভাব তাঁদের অভিনয়ে পড়েনি। পর্দায় দারুণ যত্নে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন ঋদ্ধিরা।


```