Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে 'ছকবাজ' বলছেন রুদ্রনীল, পুরনো ভিডিও শেয়ার করে 'ছায়াবাজি' চেনালেন ঋদ্ধি সেন

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজনীতি, দেশের বর্তমান অবস্থা নিয়ে সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই কম বেশি সচেতন। তার ওপর আসন্ন বিধানসভা ভোটের আগে পুরোদমে চলছে দলবদল। 'মানুষের জন্য কাজ করতে' চেয়ে অনেকেই পুরনো দলকে ছেড়ে নতুন দলে চলেছেন। এই তালিকায় সা

মোদীকে 'ছকবাজ' বলছেন রুদ্রনীল, পুরনো ভিডিও শেয়ার করে 'ছায়াবাজি' চেনালেন ঋদ্ধি সেন

শেষ আপডেট: 31 January 2021 10:16

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজনীতি, দেশের বর্তমান অবস্থা নিয়ে সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই কম বেশি সচেতন। তার ওপর আসন্ন বিধানসভা ভোটের আগে পুরোদমে চলছে দলবদল। 'মানুষের জন্য কাজ করতে' চেয়ে অনেকেই পুরনো দলকে ছেড়ে নতুন দলে চলেছেন। এই তালিকায় সাম্প্রতিক নাম অভিনেতা রুদ্রনীল ঘোষের। যদিও এই প্রথম নয়, দলবদল তিনি আগেও করেছেন। রুদ্রনীলের এই বারবার দলবদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। এবার বাদ গেলেন না তরুণ অভিনেতা ঋদ্ধি সেনও। বয়সে অনেকটা ছোট হয়েও, রুদ্রনীলের বিজেপি-যোগকে বেশ কায়দা করে আক্রমণ করলেন ঋদ্ধি। তবে সরাসরি কোনও নিন্দা নয়, তাঁর হাতিয়ার সুকুমার রায়ের নিছকই নিরীহ এক কবিতা। যার আড়ালে তিনি নির্দেশ করলেন রুদ্রনীলের দ্বিচারিতাকে। বাংলা সিনেমা জগতে ঋদ্ধি সেনকে এখন অনেকেই চেনেন। এই তরুণ অভিনেতা বাংলা সিনেমাকে এনে দিয়েছেন জাতীয় স্তরের সম্মান। 'ওপেন টি বায়োস্কোপ' সিনেমায় আত্মপ্রকাশ করা কিশোর ঋদ্ধিই বছর দুয়েক আগে 'নগরসংকীর্তন' সিনেমার জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। বাবা কৌশিক সেনের মতো তিনিও বামমনস্ক। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে, প্রতিরোধে, মিছিলে বারবার দেখা গেছে ঋদ্ধিকে। আজকের দিনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের কাছে ঋদ্ধি যেমন হার্ট থ্রব তেমনই তিনি বহু মানুষের অনুপ্রেরণাও। সেই ঋদ্ধি এবার সুকুমার রায়ের 'ছায়াবাজি' কবিতার রূপকে ঠুকলেন রুদ্রনীলকে। রুদ্রনীলের একটি পুরনো ভিডিও শেয়ার করে তিনি কবিতাটা লেখেন। ভিডিওতে দেখা গেছে, রুদ্রনীল বলছেন, "আমার কাছে ভারত মানে, আমার দেশের কথা এলে আগেই গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক দেশের কথা মাথায় আসে।" তিনি এখানে বলেন কোনও গদি মোদিকে আহ্বান করতে পারে না। এর সঙ্গে আরও যোগ করে বলেন, "ধর্মনিরপেক্ষতার কোনও পাঠই মোদীজির নেই! তিনি বিখ্যাতই হয়েছেন দাঙ্গা করে।" এই ভিডিওতেই আবারও রুদ্রনীলকে বলতে শোনা গেছে মোদী নাকি 'ছকবাজ'। কিন্তু সময় ঘুরতে না ঘুরতেই সেই ছকবাজের টিমেই নাম লেখালেন এককালের বামপন্থী, মাঝখানের তৃণমূলের সমর্থক রুদ্রনীল ঘোষ। স্বাভাবিক ভাবেই সময়ের বাঁকে এসেই তাঁর এই দল পরিবর্তনকে ভালভাবে নিচ্ছেন না অনেকেই। আজ ঋদ্ধির পোস্টে সুকুমার রায়ের লেখা কবিতার প্রথম দুটো লাইন সেটাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। সম্প্রতি মেট্রো চ্যানেলের শিল্পীমহলের প্রতিবাদ আন্দোলনেও দেখা গেছিল ঋদ্ধিকে। এর আগেও এনআরসি বিরোধী মঞ্চে বারবারই সামনে এসেছেন ঋদ্ধি। মিছিলে যেমন পা মিলিয়েছেন, তেমন সুদৃঢ় বক্তৃতাতেও মন কেড়েছেন এই তরুণ তুর্কী। এবার সোশ্যাল মিডিয়াতেও শানালেন আক্রমণ।

```