Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কিছুতেই চুল কাটলেন না রিচা চাড্ডা, উইগ পরেই অভিনয় করলেন! কিন্তু কেন

দ্য ওয়াল ব্যুরো: কোনও অভিনেত্রী অভিনয় করছেন, না আসল কোনও মেয়েকে চোখের সামনে দেখছেন, রিচা চাড্ডার অ্যাক্টিং দেখলে গুলিয়ে যায় দর্শকদের। আসল চরিত্রকে ফুটিয়ে তুলতে অবলীলায় শরীর দেখাতেও পিছপা হন না রিচা। দেখতে খারাপ লাগছে, না সুন্দরী লাগছ

কিছুতেই চুল কাটলেন না রিচা চাড্ডা, উইগ পরেই অভিনয় করলেন! কিন্তু কেন

শেষ আপডেট: 12 January 2021 11:11

দ্য ওয়াল ব্যুরো: কোনও অভিনেত্রী অভিনয় করছেন, না আসল কোনও মেয়েকে চোখের সামনে দেখছেন, রিচা চাড্ডার অ্যাক্টিং দেখলে গুলিয়ে যায় দর্শকদের। আসল চরিত্রকে ফুটিয়ে তুলতে অবলীলায় শরীর দেখাতেও পিছপা হন না রিচা। দেখতে খারাপ লাগছে, না সুন্দরী লাগছে সেসব নিয়েও খুব একটা ভাবেন তিনি। তাঁর কাছে মুখ্য হল অভিনয়। এবং তার জন্য তিনি সব করতে রাজি। এবারে একটু অন্যথা ঘটল। কথা রাখতে পারলেন না তিনি। মেনে নিতে পারলেন না পরিচালকের দাবি। পরিচালক কী চেয়েছিলেন? সিনেমার চরিত্র ফুটিয়ে তুলতে পরিচালক চেয়েছিলেন রিচা কেটে ফেলুক চুল। একেবারে মাশরুম কাট, বা ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল থাকুক তাঁর। কিন্তু এই প্রস্তাবে মুখের উপর না বলে দিয়েছিলেন রিচা।

কারণ? সামনেই ছিল তাঁর বিয়ের তারিখ। অভিনেতা আলি ফজলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি ঘটতে চলেছিল। দু'জনের চার হাত এক হওয়ার আগে, বিশেষ দিনের আগে তাই চুল কেটে ফেলতে মুখের উপর না করে দিয়েছিলেন রিচা। পুরো ছবিটাই উইগ পরে অভিনয় করেছেন। তাতে যদিও অভিনয়ের উপর প্রভাব পড়েনি। এমনকি পরিচালকও রাগ করেননি, জানিয়েছেন রিচা চাড্ডা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উইগ পরা কয়েকটি ছবি পোস্ট করে এই কথাগুলো লিখেছেন অভিনেত্রী স্বয়ং। 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন রিচা। জাত, ধর্ম, বিদ্বেষের শিকার হয়েও এক মুখ্যমন্ত্রী হওয়ার কাহিনি এই সিনেমার। যেখানে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রিচা। ২০২০ সালে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। করোনা আবহে পিছিয়ে যায় তারিখ। সেটাই এই বছরের শুরুতে শুভদিন দেখে সেরে ফেলবেন, জানিয়েছেন রিচার জীবনসঙ্গী আলি ফজল। অন্যদিকে রিচা জানিয়েছেন 'ম্যাডাম চিফ মিনিস্টার' ২০২২ সালে বড়পর্দায় রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

```