Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকা দিয়ে বারবার মাদক কিনেছেন রিয়া, অর্ডার দিয়েছেন সুশান্তের জন্যেও! চার্জশিটে বলল এনসিবি

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সাল থেকে বলিউডের মাদকযোগের তদন্ত শুরু হয়েছিল। সেইসময় অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) গ্রেফতার করেছিল এনসিবি। বুধবার ফের সেই মামলায় ফের চার্জ করা হল ত

টাকা দিয়ে বারবার মাদক কিনেছেন রিয়া, অর্ডার দিয়েছেন সুশান্তের জন্যেও! চার্জশিটে বলল এনসিবি

শেষ আপডেট: 13 July 2022 08:57

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সাল থেকে বলিউডের মাদকযোগের তদন্ত শুরু হয়েছিল। সেইসময় অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) গ্রেফতার করেছিল এনসিবি। বুধবার ফের সেই মামলায় ফের চার্জ করা হল তাঁকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এদিন যে চার্জশিট ফাইল করেছে সেখানে রিয়া ছাড়াও আরও ৩৪ জনের নাম রয়েছে। অভিযোগ, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একটি গোপন মাদকচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এঁরা।

চার্জশিটে এনসিবি জানিয়েছে, টাকা দিয়ে এই চক্রের পাণ্ডারা একাধিকবার মাদক কিনেছেন। তারপর তা পৌঁছে দিয়েছেন বলিউডের হাইপ্রোফাইল তারকাদের কাছে। রমরমিয়েই এই মাদক পাচার চক্র চালাচ্ছিলেন রিয়ারা। চলত গাঁজা, চরস, এলএসডি, কোকেনের কারবার।

২০২০-র ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দ্রার ফ্ল্যাট থেকে। তারপরেই সামনে আসে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কথা। মাদক মামলায় রিয়ার নাম জড়ায়। সামনে আসে আরও একাধিক নামী দামি তারকার নামও। সেই মামলায় ফের চার্জশিট ফাইল করল এনসিবি।

সূত্রের খবর, চার্জশিটে বলা হয়েছে, এই মাদকচক্রে রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ভাই শৌভিকও যুক্ত ছিলেন। ভাইয়ের কাছ থেকেই নাকি একাধিকবার মাদক অর্ডার দিয়ে কিনেছেন রিয়া। তারপর তা তুলে দিয়েছেন সুশান্তের হাতে। নিজেই এই মাদকের টাকা দিয়েছেন রিয়া।

আরও পড়ুন: মোবাইল গেম থেকে প্রেম! বিয়ে করতে ঝাড়খণ্ড থেকে ডুয়ার্সে হাজির নাবালিকা


```