Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম স্ক্রিন টেস্টেই বাতিল, ব্যর্থতা থেকে কিংবদন্তি হয়ে ওঠার পথটা কেমন ছিল? ৮৯তম জন্মদিনে 'ফেলুদা'

সত্যজিৎ রায়ের 'অপুর সংসার'এ সুযোগ পান তিনি। অপু ট্রিলজিতে নিজের নাম লিখিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেন।

প্রথম স্ক্রিন টেস্টেই বাতিল, ব্যর্থতা থেকে কিংবদন্তি হয়ে ওঠার পথটা কেমন ছিল? ৮৯তম জন্মদিনে 'ফেলুদা'

শেষ আপডেট: 19 January 2024 15:00

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, যার শেষ ভালো, তার সব ভালো! এই জগতে যে যে মানুষ নিজেদের জায়গা তৈরি করেছেন, তাঁদের সকলেরই উত্থান শুরু হয়েছে পতন থেকেই। সাফল্য-ব্যর্থতা সংক্রান্ত  ইংরাজি প্রবাদটা হয়তো এই কারণেই বহু চর্চিত। 


এমন অনেক অল্প বয়সি ছেলেমেয়েরা আছে যারা অভিনয় জগতে নিজেদের জায়গা তৈরি করতে চান। তাদের অনেকেই অভিনেতাদের শুধুমাত্র ঝাঁ চকচকে জীবনযাত্রা দেখে এগিয়ে আসেন। ভেতরের যুদ্ধটা দেখতে পান না। আজ প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৯তম জন্মদিনে তাঁর হেরে যাওয়ার গল্পটা তাদের জানা দরকার।


সত্যজিৎ রায়ের সিনেমা 'অপুর সংসার'-এর আগে বছর ২০র ছেলেটি ১৯৫৭ সালে কার্তিক  চট্টোপাধ্যায়ের সিনেমা 'নীলাচলে মহাপ্রভু'র জন্য স্ক্রিন টেস্ট দিতে গেছিলেন। তবে তাকে পছন্দ হয়নি পরিচালকের। সেখানে নেওয়া হয় অভিনেতা অসীম কুমারকে।


তা নিয়ে আক্ষেপ নিশ্চয়ই হয়েছিল ওনার। তবে এরপরেই সত্যজিৎ রায়ের 'অপুর সংসার'এ সুযোগ পান তিনি। অপু ট্রিলজিতে নিজের নাম লিখিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেন । তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি।

Apur Sansar (1959) | The Criterion Collection

'অপুর সংসার'এর জন্য যে পরিচালক ওনাকে বেছে নিয়েছেন তা উনি অনেক পরে জেনেছিলেন। তার আগে 'জলসাঘর'এর শুটিং-এ দেখা হয় সত্যজিৎ রায়ের সঙ্গে। তখনও উনি কিছু বলেননি। কিন্তু 'অপুর সংসার' থেকে শুরু করে মোট এই বিশ্ববরেণ্য পরিচালকের ১৪টি সিনেমায় অভিনয় করেন।


গোটা সিনেমা জীবনে ৩০০-র কাছাকাছি ছবিতে অভিনয় করেন অভিনেতা। তার মধ্যে আইকন হয়ে গেছেন ‘ফেলুদা’। আজও বাঙালি 'ফেলুদা' বলতে বোঝে সৌমিত্র চট্টোপাধ্যায়কেই।
বাঙালি বাইনারি পছন্দ করে বলেই হয়তো তাদের নিজেদের মতো করে উত্তম-সৌমিত্রর একটা লড়াই রচনা করে নিয়েছিল। উত্তম কুমার যখন ইন্ডাস্ট্রিতে এসেছেন তখনও সৌমিত্র আসেননি। একটি অনুষ্ঠান বাড়িতে দুজনের দেখা হয়। তার অনেক পরে দু’জনকে 'ঝিন্দের বন্দি' সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। তবে উত্তম কুমারের মত মেগা স্টার সৌমিত্র ছিলেন না। উনি কখনও উত্তম কুমারের মত হতেও চাননি, ওনাকে নকলও করতে চাননি। 


আদ্যন্ত বাঙালি অভিনেতা-সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধায় শেষ জীবন অবধি নিজের কাজটা করে গেছেন। সেটা স্টেজেই হোক বা বড় পর্দায়। অভিনেতা হিসেবে নিজেকে বারংবার প্রমাণ করেছেন। আজ ওনার জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতার সঙ্গে দুটি ছবি, লিখলেন, 'শুভ জন্মদিন সৌমিত্র কাকু... খুব miss করি তোমায়... প্রণাম নিও'।


সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ায় বাংলা সিনে ইন্ডাস্ট্রি হারিয়েছে তার অভিভাবককে।


```