Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থ্রি ইডিয়টসের সেই 'প্রাইস ট্যাগ' সুহাসকে মনে আছে! তাঁর কাছে কেন ক্ষমা চাইলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: গত দশকের 'থ্রি ইডিয়টস' (3 Idiots) ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ছবিটির প্রতিটি চরিত্রই আলাদা ভাবে মন ছুঁয়েছিল দর্শকদের। ছবিতে করিনা কাপুরের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই সুহাস (Suhash) চরিত্রটিকে আজও মনে রেখ

থ্রি ইডিয়টসের সেই 'প্রাইস ট্যাগ' সুহাসকে মনে আছে! তাঁর কাছে কেন ক্ষমা চাইলেন যুবক

শেষ আপডেট: 24 April 2023 07:59

দ্য ওয়াল ব্যুরো: গত দশকের 'থ্রি ইডিয়টস' (3 Idiots) ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ছবিটির প্রতিটি চরিত্রই আলাদা ভাবে মন ছুঁয়েছিল দর্শকদের। ছবিতে করিনা কাপুরের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই সুহাস (Suhash) চরিত্রটিকে আজও মনে রেখেছেন দর্শকরা।

ছবিটির মুক্তির সময়ে সব কিছু দাম দিয়ে বিচার করা সুহাসকে র‍্যাঞ্চোর পাশে মোটেই পছন্দ করেননি দর্শক। তবে এতগুলি বছর পেরিয়ে এক নেটিজেন ক্ষমা (apologizes) চেয়েছেন সুহাসের কাছে। তাঁর মতে, ছোটবেলায় যখন 'থ্রি ইডিয়টস' দেখেছিলেন সেই সময়ে তিনি সুহাসকে খলনায়ক ভেবেছিলেন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি বোঝেন যে চার লাখ টাকা দামের ঘড়ি হারিয়ে গেলে কতটা আঘাত লাগে। পাশাপাশি, চারশো ডলার দামের জুতো নোংরা হয়ে গেলেও খারাপ লাগা অস্বাভাবিক নয়।

https://twitter.com/aaraynsh/status/1647946704900202496?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1647946704900202496%7Ctwgr%5E27f1d2b483ce5e71a03489fe52be25154a2bc1f7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2F

রেয়ানশ নামে এই নেটিজেনের টুইট ইতিমধ্যেই পৌঁছেছে সুহাস ওরফে অলিভিয়ার ল্যাফন্ট নামে ওই অভিনেতার কাছে। তিনি মজার ছলে উত্তর দিয়েছেন এই পোস্টের। তাঁর কথায়, বহুদিন আগে যে ছবিতে তিনি অভিনয় করেছিলেন সেই ছবির জন্য এতদিন পর মানুষ তাঁকে ভালোবাসছেন। মানুষের এই প্রতিক্রিয়ায় খুশি ওই অভিনেতা।

রেয়ানশ নামের ওই নেটিজেনের প্রতিক্রিয়ায় তাঁকে সমর্থন জানিয়েছেন অনেকেই। পাশাপাশি, সুহাস চরিত্রটির অভিনেতার আসল নাম জেনেও অবাক নেটিজেনরা। সব মিলিয়ে থ্রি ইডিয়টস-এর এতদিন পর যে সুহাস তাঁর চার লাখের ঘড়ি হারিয়ে যাওয়ার একজন সমব্যাথী পেয়েছেন এতেই খুশি তিনি।

পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল ২ মুক্তির তারিখ, অনুরাগীদের বললেন, ‘থোড়া করো ইন্তেজার’


```