Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রেখার মনে এখনও শুধুই অমিতাভ, মিস করেন না 'প্রাক্তনের' কোনও শো!

বলিউডের অন্যতম চর্চিত জুটি অমিতাভ বচ্চন-রেখা। এক সময় পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁদের নিয়ে জল্পনাও কম হয়নি।

রেখার মনে এখনও শুধুই অমিতাভ, মিস করেন না 'প্রাক্তনের' কোনও শো!

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 December 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: 'দিল চিজ ক্যায়া হ্যায় আপ মেরি জান লিজিয়ে...' 

রূপে ও অভিনয়ে যিনি আজও দর্শকের মনে রাজ করছেন তিনি রেখা। বলিউডের অন্যতম চর্চিত জুটি অমিতাভ বচ্চন-রেখা। এক সময় পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁদের নিয়ে জল্পনাও কম হয়নি। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের মাঝে বারবার উঠে এসেছে রেখার নাম। পরিণতি পায়নি সেই ভালবাসা। কিন্তু বিভিন্ন সময় খোলাখুলি ভাবে অমিতাভের প্রতি নিজের ভালবাসার কথা জানান তিনি। 

এত বছর পড়ে এসেও যে রেখা বিগ বি-কে চোখে হারান, তা তাঁর কথাতে আজও স্পষ্ট। আগামী সপ্তাহে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে-অতিথি হয়ে মঞ্চে দর্শকের নজর কাড়তে আসছেন বলিউডের উমরাওজান রেখা। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) নিয়ে কথা বলতে শোনা যায় রেখাকে। 

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোতে সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ সবকিছুকেই রসিকতার সুরে তুলে ধরেন সঞ্চালক কপিল শর্মা। বলিউড তারকাদের হাঁড়ির খবর বের করতে এক্কেবারে পারর্দর্শী তিনি। তারকাদের অন্দরমহলের মুচমুচে গসিপ নিয়ে চর্চা হয় এই নেটফ্লিক্সের শোয়ে। এবার সেই শোতেই হাজির রেখা। তারই একটি ছোট্ট ট্রেলার প্রকাশ্যে এসেছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, কপিল শর্মা ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি শোয়ে গিয়েও অমিতাভ বচ্চনকে নকল করেছিলেন এমনটা জানান। কপিল বলেন, ‘আমি বচ্চন সাহেবের সঙ্গে কেবিসি খেলতে গিয়েছিলাম। তখন আমার মা সামনের সারিতে বসেছিলেন। তিনি আমার মাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘দেবীজী, আপনি কি খেয়ে এই সন্তানের জন্ম দিয়েছেন?’ 

কপিল কিছু বলার আগেই রেখা উত্তর দিয়ে বসেন। বলেন, ‘ডাল-রুটি’। এ কথা শুনে কপিল বলেন, এটাই তাঁর মায়েরও উত্তর ছিল। এখানেই শেষ নয়, রেখা আরও বলেন, ‘আমাকে জিজ্ঞেস করো, সেদিনের এপিসডের তোমার প্রতিটি সংলাপ আমার মনে আছে।’ এর থেকেই বোঝা যাচ্ছে রেখা আজও সেই শো দেখেন। রেখার এই উত্তর থেকে নেটিজেনের মনে একটাই প্রশ্ন বাসা বেধেছে। তবে কি আজও প্রতি মুহূর্তে বিগ বি-কে মনে পড়ে অভিনেত্রীর?


```