Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভালবেসে পাকিস্তানিকে বিয়ে রীনা রায়ের, এরপরেই মোহভঙ্গ! ছাড় পায়নি কোলের মেয়েটাও 

রীনা রায়কে কে না চেনেন? আসল নাম সায়রা আলি। সেই ছোট্ট বয়সে বলিউডে ডেবিউ করেন কাজলনয়না এই নারী।

ভালবেসে পাকিস্তানিকে বিয়ে রীনা রায়ের, এরপরেই মোহভঙ্গ! ছাড় পায়নি কোলের মেয়েটাও 

কেন ভাঙল প্রেম?

শেষ আপডেট: 9 May 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সশস্ত্র সংঘাতে উত্তাল পরিস্থিতি। ভয় ধরেছে সাধারণের মনেও। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বৈবাহিক ক্ষেত্রেও বহুবার পাকিস্তান-ভারত এক হয়েও হয়েছে আলাদা। এরকমই এক প্রেমকাহিনী যা নিয়ে ৮ এর দশকে উত্তাল হয়েছিল বলিউড, তুলে ধরা হল এই প্রতিবেদনে। 

রীনা রায়কে কে না চেনেন? আসল নাম সায়রা আলি। সেই ছোট্ট বয়সে বলিউডে ডেবিউ করেন কাজলনয়না এই নারী। কেরিয়ার যখন তুঙ্গে ঠিক সেই সময়েই তিনি বিয়ে করেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার মোহসিন খানকে। এর আগে অবশ্য দীর্ঘ ছয় বছর ধরে ডেট করেছেন তাঁরা। 

মোহসিন ও রীনার প্রেমে ঘটক ছিলেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চনের এক শো-য়ে যোগ দিতে লন্ডন গিয়েছিলেন রীনা। সেখানেই সুদর্শন মোহসিনের সঙ্গে আলাপ হয় তাঁর। সেই আলাপ প্রেমে গড়াতে বেশি সময় লাগেনি। ১৯৮৩ সালে পাকিস্তানের করাচিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পরেই টগবগে কেরিয়ার কার্যত ছেড়ে রীনা করাচি চলে যান সংসার করতে। বছর ছয়েক বাদে স্বামীকে নিয়েই ফেরেন দেশে। মোহসিনকে বলিউডে সুযোগও পাইয়ে দেন। ১৯৮৯ সালে জেপি দত্তর ছবি 'বাটওয়ারা'তে অভিনয় করেন মোহসিন। ছবিতে তাঁর সহঅভিনেতারা হলেন বিনোদ খান্না, আশা পারেখ, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাসহ অনেকেই। এরপর আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন মোহসিন। 

তবে আচমকাই ১৯৯০ সালে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। পরবর্তীতে রীনা জানান, মোহসিন নাকি লন্ডনে থাকতে চেয়েছিলেন, রীনা চাননি। সেই নিয়েই ঝামেলার শুরু। শোনা যায়, এই পাকিস্তানির ক্রিকেটার উচ্চমানের জীবনযাত্রার সঙ্গে নাকি কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছিলেন না রীনা। 


```