Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কানে গান পৌঁছতেই নেচে উঠল শরীর! সুস্থ হয়েছেন রেমো ডি'সুজা, ভিডিও পোস্ট করলেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: আচমকা হার্ট অ্যাটাকের ধাক্কায় সকলকে ভয় পাইয়ে দিয়েছিলেন বলিউডের কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। এবার আস্তে আস্তে সুস্থ হচ্ছেন তিনি। আইসিইউর বিছানা ছেড়ে চেয়ারে বসতে পারছেন‌ এখন। নিজে একা একা হেঁটেই জানলার কাছে যেতে পারছেন। রেমো

কানে গান পৌঁছতেই নেচে উঠল শরীর! সুস্থ হয়েছেন রেমো ডি'সুজা, ভিডিও পোস্ট করলেন স্ত্রী

শেষ আপডেট: 15 December 2020 05:36

দ্য ওয়াল ব্যুরো: আচমকা হার্ট অ্যাটাকের ধাক্কায় সকলকে ভয় পাইয়ে দিয়েছিলেন বলিউডের কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। এবার আস্তে আস্তে সুস্থ হচ্ছেন তিনি। আইসিইউর বিছানা ছেড়ে চেয়ারে বসতে পারছেন‌ এখন। নিজে একা একা হেঁটেই জানলার কাছে যেতে পারছেন। রেমোর স্ত্রী লিজেলা ডি'সুজা এই কথাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সুস্থতার কথা জানানোর পাশাপাশি এও জানিয়েছেন হসপিটালে গান শুনলেই নাকি নেচে উঠছেন রেমো! বলিউডের নামকরা নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, ও পরিচালক রেমো ডি'সুজার সুস্থতার কথা শুনে আনন্দে আত্মহারা তাঁর অনুরাগীরা। গতকাল লিজেলা ডি'সুজা একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার ক্যাপশনে তিনি লিখেছেন, "পা দিয়ে নাচ করা এক জিনিস। আর হৃদয় দিয়ে অনুভব করে নাচ করা আরেক জিনিস।" পোস্টটি দেখে অনেকেই স্বস্তি বোধ করেছেন। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে রেমো চেয়ারে বসেই নাচ করছেন। হসপিটালে একটি গান তাঁর সামনে চালিয়ে দেওয়া হয়।‌ সেটা শুনেই চেয়ারে বসেই শুধু পা নাড়িয়ে নাচ করছেন তিনি। অসুস্থ রেমোর এই নাচের ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চোখে জলও আসে অনেকের। তাঁর ছাত্রছাত্রীরা পোস্টটি শেয়ার করে লিখেছেন, "মাস্টারজি। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ফের মঞ্চে আপনাকে দেখতে চাই।" https://twitter.com/EastFMKenya/status/1338704163228819456 শুক্রবার সকালে বাড়িতে হঠাৎ বুকে যন্ত্রণার পরেই হার্ট অ্যাটাক হয় রেমোর। তৎক্ষণাৎ মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গেই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করানোর পর তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরের দিন ডাক্তাররা জানিয়ে দেন রেমো সংকটমুক্ত। তবুও ২৪ ঘণ্টা ডাক্তাররা তাঁর আশেপাশেই থাকবেন। মাত্র ৪৬ বছর বয়সে রেমোর হঠাৎ হার্ট অ্যাটাকের খবর শুনে যাঁরা মুষড়ে পড়েছিলেন, তাঁদের মুখে এখন হাসি ফুটেছে তা বলাই বাহুল্য।‌ নাচের প্রতি ভালবাসায়, দীর্ঘদিনের অধ্যাবসায়ের পর রেমো ডি'সুজা এখন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত নৃত্যশিল্পী। 'ডান্স ইন্ডিয়া ডান্স'-এর একের পর এক সিজনে তাঁকে বিচারক হিসেবে দেখা গেছে। তার পাশাপাশি বলিউডের বেশ কিছু বিখ্যাত সিনেমায় নাচের নির্দেশনাও তিনি দিয়েছেন। স্ট্রিট ডান্সার থ্রি ডি, এবিসিডি, এবিসিডি ২ -এর পরিচালকের এমন শারীরিক অবস্থার খবর শোনার পর তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন লক্ষ লক্ষ অনুরাগীরা। যেমন সম্প্রতি অমিতাভ বচ্চনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, "তোমার জন্য প্রার্থনা করছি রেমো। সুস্থ হয়ে তাড়াতাড়ি চলে এস।"

```