Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'আরআরআর' ছবির অভিনেতা প্রয়াত, শোকপ্রকাশ রাজামৌলির

দ্য ওয়াল ব্যুরো: 'আরআরআর', সাম্প্রতিক সময়ে ভারতীয় ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি চর্চিত। বিশ্বমঞ্চে একাধিক পুরস্কার পেয়েছে এস রাজামৌলি পরিচালিত এই দক্ষিণী ছবিটি। গোল্ডেন গ্লোবস থেকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস, নানান সম্মান রয়েছে আরআরআর ছবি

'আরআরআর' ছবির অভিনেতা প্রয়াত, শোকপ্রকাশ রাজামৌলির

শেষ আপডেট: 23 May 2023 06:08

দ্য ওয়াল ব্যুরো: 'আরআরআর', সাম্প্রতিক সময়ে ভারতীয় ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি চর্চিত। বিশ্বমঞ্চে একাধিক পুরস্কার পেয়েছে এস রাজামৌলি পরিচালিত এই দক্ষিণী ছবিটি। গোল্ডেন গ্লোবস থেকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস, নানান সম্মান রয়েছে আরআরআর ছবির ঝুলিতে। সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা রে স্টিভেনসন (Ray Stevenson) মারা গেলেন। মাত্র ৫৮ বছর বয়েসে প্রয়াত (passed away) হলেন তিনি।

রাজমৌলির এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন রে (Ray Stevenson)।

কিন্তু কীভাবে মৃত্যু হল এই অভিনেতার তা এখনও জানা যায়নি। অভিনেতার ম্যানেজার স্টিভেনসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে 'আরআরআর' শিবিরে। শোকপ্রকাশ করেছেন রাজামৌলি।

রাজামৌলি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, 'স্টিভেনসনের মৃত্যুর খবর শুনে আমি সত্যিই বাকরুদ্ধ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। রে খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন।'

https://twitter.com/ssrajamouli/status/1660829661314818048

লিসবর্নে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন রে। অভিনেতার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। স্টিভেনসনের যখন আট বছর বয়স, তখন পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। এই আইরিশ অভিনেতা টেলিভিশন দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তারপর বিভিন্ন ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছে।

নিজের ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার বলি অভিনেতার দেহ! কী কারণে মৃত্যু


```