Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্নানের জন্য ‘দুধ’ চাই অভিনেতার, জানতে পেরেই ছবি থেকে বাদ দেন পরিচালক!

ছবি মুক্তির এক যুগ বছর পর, ফিল্মটির ’চরিত্র’ না করতে পারার আক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেতা!

স্নানের জন্য ‘দুধ’ চাই অভিনেতার, জানতে পেরেই ছবি থেকে বাদ দেন পরিচালক!

রবি-অনুরাগ

শেষ আপডেট: 30 December 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির এক যুগ বছর পর, ফিল্মটির ’চরিত্র’ না করতে পারার আক্ষেপ নিয়ে মুখ খুললেন ভোজপুরি অভিনেতা রবি কিষাণ (Ravi Kishan)। আক্ষেপটি যথাযথ অবশ্যই। অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ () একটি  কাল্ট ছবি। তাবড়-তাবড় অভিনেতারা ছিলেন ছবিতে। মনোজ বাজপেয়ী ছিলেন প্রধান চরিত্রে। ছিলেন তৎকালীন উদীয়মান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি এবং জয়দীপ আহলাওয়াত।

এমন ছবি থেকে বাদ গেলে আক্ষেপ অবশ্যম্ভাবী। তবে কী কারণে বাদ দেওয়া হল, রবি কিষাণকে। তা শুনলে খানিক অবাকই হতে হয়! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা রবি কিষাণ খোলসা করেন, কেন অনুরাগ ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ তাঁকে কাস্ট করেননি। তাঁর ধারণা, কেউ রবির সম্পর্কে অনরাগের কাছে কিছু গুজব ছড়িয়েছিল। রবি সাক্ষাৎকারে এও স্বীকারও করেন, যে তাঁর সম্পর্কে যা বলা হয়েছিল তার সম্বন্ধে যা বলা হয়েছিল তা অর্ধসত্য!

রবি কিষাণ বলেন যে তিনি ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করতেন, প্রস্তুতও ছিলেন, তবে তা কোন চরিত্র তা নির্দিষ্ট করে বলেননি রবি। ‘আমি রোজ দুধ দিয়ে স্নান করতাম। আমার ভাল লাগত। অনুরাগের কানে এ কথা কেউ তোলে। জানি আমি উদ্ভট, কিন্তু তাপর জন্যেই আমি শিল্পী। আমি যদি সাধারণ হতাম, অফিস করতাম, টিফিন বক্স নিয়ে কাজে বেরতাম। অনুরাগ বলেন, যে আমার দাবির জন্য তাঁর কাছে বাজেট নেই, এবং সেই কারণে আমি বাদ পড়ে যাই। আমাকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল।’

এটাই প্রথম নয়, রবি তাঁর জীবনের এই ‘উদ্ভট’ বিষয়গুলো নিয়ে মুখ খুললেন। আগেও এক জনপ্রিয় টেলিভিশন শো-তে রবি বলেন, ‘এটা সত্যি, আমি দুধে স্নান করতাম আর গোলাপের পাপড়ি ছড়িয়ে ঘুমোতাম। নিজেকে বড় তারকা ভাবতাম, আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ ছিল। মানুষ আমাকে আল পাচিনো এবং রবার্ট ডি নিরোর ফিল্মগুলো দেখাবে এবং আমাকে বলত যে তাঁরা কীভাবে জীবন কাটাতো। আমাকে ৫০০বার ‘দ্য গডফাদার’ দেখানো হয়, কিন্তু আমি একেবারে আঞ্চলিক অভিনেতা। তাই, আমি এই দাবিগুলো রাখতাম।, ভাবলাম দুধে দিয়ে স্নান করলে মানুষ আমাকে নিয়েই কথা বলবে,’

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ এবং জিশান ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর চিত্রনাট্যটি লেখেন। ‘গ্যাংস অফ ওয়াসেপুর'-এর প্রথম পার্ট ২২ জুন, ২০১২ এবং দ্বিতীয়টি ৮ অগস্ট, ২০১২-তে বড়পর্দায় মুক্তি পায়।


```