Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলাদের আয় পুরুষ অভিনেতাদের তুলনায় বেশি: রবিনা ট্যান্ডন

দ্য ওয়াল ব্যুরো: ছবি বা ধারাবাহিকের জগতে মহিলা (women actress) এবং পুরুষ অভিনেতাদের আয়ের তারতম্য নিয়ে অতীতে অনেকেই সরব হয়েছেন। তবে, এবার অন্য সুর শোনা গেল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) গলায়। পুরুষ এবং মহিলাদের আয়ের প্রসঙ্গে ত

মহিলাদের আয় পুরুষ অভিনেতাদের তুলনায় বেশি: রবিনা ট্যান্ডন

শেষ আপডেট: 26 April 2023 12:29

দ্য ওয়াল ব্যুরো: ছবি বা ধারাবাহিকের জগতে মহিলা (women actress) এবং পুরুষ অভিনেতাদের আয়ের তারতম্য নিয়ে অতীতে অনেকেই সরব হয়েছেন। তবে, এবার অন্য সুর শোনা গেল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) গলায়। পুরুষ এবং মহিলাদের আয়ের প্রসঙ্গে তাঁর বক্তব্য এই মুহূর্তে টেলিভিশন (television) জগতে মহিলাদের আয় পুরুষদের তুলনায় বেশি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত-এর ১০০ পর্ব উদযাপন উপলক্ষে একটি সাক্ষাৎকারে এই কথা বলেন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তাঁর কথায় এই মুহূর্তে টেলিভিশন জগতে ক্যামেরার সামনে হোক বা পিছনে মহিলা শিল্পী ও পরিচালক-প্রযোজকদের সংখ্যাই বেশি। টেলিভিশনের পাশাপাশি, ওটিটিতেও মহিলা কেন্দ্রীক সিরিজ বেশি তৈরি হচ্ছে বলে মনে করেন রবিনা।

হিন্দি ছবির জগতের এই বিষয়টি থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, এখনও হিন্দি ছবির জগত পুরুষশাসিত। ফলে, টেলিভিশন বা ওটিটির মতো পরিবর্তন আসতে কিছুটা দেরি আছে বলেই মনে করেন রবিনা। তবে, মহিলারা ধীরে ধীরে এই কাচের দেওয়াল ভাঙছেন, ফলে খুব তাড়াতাড়ি ছবির জগতেও মহিলাদের একাধিপত্য দেখা যাবে বলে জানান অভিনেত্রী।

পরিচালনা থেকে প্রযোজনা সব ক্ষেত্রেই ইদানিং মহিলারা গুরুত্ব পাচ্ছেন। ফলে, অন্য একজন মহিলার স্বার্থের দিকটিও সুনিশ্চিত করা হচ্ছে। প্রসঙ্গত, অভিনেত্রীরা তাঁর সময়ে এমন সুযোগ পাননি বলেও জানান।

এই সাক্ষাৎকারে উঠে আসে রবিনার জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'দমন' এর প্রসঙ্গও। তাঁর মতে, এই ছবিটি যে সময়ে বানানো সেই সময়ে বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসা এই বিষয়গুলি এড়িয়ে যাওয়া হতো। ফলে, এই ছবিতে অভিনয় করার জন্য সেই সময়ে তিনি কোনওরকম সাধুবাদ পাননি বরং নানারকম বিদ্রুপ সহ্য করতে হয়েছে, এমনই জানান অভিনেত্রী। তবে, ২৩ বছর পরেও যে সেই ছবি নিয়ে আজও আলোচনা হয় সব মহলে এই বিষয়টিই সামাজিক পরিবর্তনের চিহ্ন বলে মনে করেন রবিনা।

মুন্নাভাই, জব উই মেট থেকে সরতে হয়েছিল ভূমিকা চাওলাকে, আজও ভোলেননি কষ্টের স্মৃতি


```