Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রশ্মিকা-বিজয়ের গ্র্যান্ড রিসেপশন! আলতা রাঙা হাতে, কালো পাড়ের শাড়িতে নজর কাড়লেন ‘পরমসুন্দরী’

হায়দরাবাদে জমকালো রিসেপশনে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। লাল সিল্ক শাড়ি, কালো পাড় ও টেম্পল জুয়েলারিতে নজর কাড়লেন রশ্মিকা।

রশ্মিকা-বিজয়ের গ্র্যান্ড রিসেপশন! আলতা রাঙা হাতে, কালো পাড়ের শাড়িতে নজর কাড়লেন ‘পরমসুন্দরী’

রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 March 2026 23:27

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশন ছিল রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda)। ওই অনুষ্ঠানে রশ্মিকা বেছে নেন লাল সিল্কের শাড়ি, যার সরু কালো পাড়ে ছিল সোনালি জড়ির কাজ। নিখুঁত প্লিটে পরা শাড়িতে ধরা পড়ে ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধন।

গয়নাতেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছাপ। শ্রী জুয়েলার্সের টেম্পল জুয়েলারিতে সেজেছিলেন তিনি। গলায় লেয়ার্ড নেকলেস, কানে ঐতিহ্যবাহী দুল, হাতে হাতপদ্ম। মাঝখানে সিঁথি কেটে বাঁধা চুলে ফুলের সাজ, কপালে ছোট্ট টিপ আর সিঁথিতে সিঁদুর, সব মিলিয়ে নববধূর সাজে ছিল পরিমিত মেকআপ ও মিষ্টি হাসি। অতিথিদের হাসিমুখে স্বাগত জানান অভিনেত্রী।

বিয়ের দিন গয়নায় চমক দিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর হাত ও পায়ে আলতা পরার নেপথ্যে লিঙ্গসম্যের বার্তা রয়েছে বলেও জল্পনা ছিল। রিসেপশনেও চমক বজায় রাখলেন তিনি। বিজয়ের পরনে ছিল ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা—দক্ষিণ ভারতের শুভ অনুষ্ঠানের ঐতিহ্যবাহী পোশাক। জানা যাচ্ছে, নিজের মাতৃভূমির সংস্কৃতিকে তুলে ধরতেই এই সাজ বেছে নিয়েছেন তিনি।

গ্র্যান্ড রিসেপশনে হাত ধরাধরি করে প্রবেশ করেন নবদম্পতি। পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে নমস্কার জানান দু’জনে। পরিবারের সদস্যদের সঙ্গে ফটোশুটেও দেখা যায় তাঁদের।

অতিথি তালিকাও ছিল চোখ ধাঁধানো। বলিউড ও দক্ষিণী ছবির বহু তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। দেখা যায় করণ জোহর, কৃতী স্যানন ও নীনা গুপ্তা-কে। দক্ষিণী তারকাদের উপস্থিতিতেও জমে ওঠে আসর।

রাজনৈতিক মহলের প্রতিনিধিত্বও ছিল চোখে পড়ার মতো। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নবদম্পতিকে আশীর্বাদ করেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কেও নিমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক বিলাসবহুল ভিলায় বিয়ের পর্ব সারেন বিজয়-রশ্মিকা। বিয়েতে রশ্মিকার পরনে ছিল সিঁদুরে লাল সিল্কের শাড়ি, সরু সোনালি পাড় ও জরির নকশা। সঙ্গে বিডসের কাজ করা ছোট হাতার ব্লাউজ। বিজয় পরেছিলেন লাল উত্তরীয় ও সাদা সিল্কের ধুতি। মেহেন্দির বদলে হাত-পায়ে আলতা, সব মিলিয়ে ঐতিহ্য আর ব্যক্তিগত বার্তার মেলবন্ধনে সম্পূর্ণ হয়েছিল তাঁদের বিয়ের সাজ।


```