Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যানিমালের সাফল্যে রাতারাতি বদল! সিনেমা পিছু নাকি ৫ কোটি করে হাঁকছেন রশ্মিকা

এখন নাকি ফিল্ম প্রতি ৪ থেকে ৫ কোটির নীচে সই করছেন না অভিনেত্রী।

অ্যানিমালের সাফল্যে রাতারাতি বদল! সিনেমা পিছু নাকি ৫ কোটি করে হাঁকছেন রশ্মিকা

শেষ আপডেট: 6 February 2024 21:53

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে সাফল্যে একেবারে মাথা ঘুরে যাওয়া। রাতারাতি পারিশ্রমিকের দর বাড়িয়ে ফেললেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এমনটাই শোনা যাচ্ছে টিনসেল টাউনে। এখন নাকি ফিল্ম প্রতি ৪ থেকে ৫ কোটির নীচে সই করছেন না অভিনেত্রী।

 গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। বক্স অফিসে প্রথম কয়েকদিনেই ৩০০ কোটির পাল্লা পেরিয়ে গিয়েছিল অ্যানিমাল। বলিউডের অন্যতম হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে অ্যানিমাল। এই প্রথমবার বলিস্টার রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রশ্মিকা। তাঁর অভিনয় সকলে পছন্দও করেছেন। এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ও সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে অভিনয় করেন রশ্মিকা। দুটো ছবিই বক্স অফিসে হিট করেনি।

বলিউডে বহুদিন ধরেই নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন রশ্মিকা। ‘অ্যানিমাল’ রাতারাতি তার ভাগ্য বদলে দেয়। আর তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে, রশ্মিকা নাকি নিজের পারিশ্রমিক বিশাল বাড়িয়ে ফেলেছেন। ৫ কোটির নীচে কোনও ছবিতে নাকি সইই করবেন না তিনি।

তবে রশ্মিকা কী বলছেন?

দক্ষিণ অভিনেত্রী এই গুঞ্জনে নাকি বিশাল বিরক্ত। তিনি এই গুজব একেবারে নাকচ করে দিয়েছেন। তাঁর কথায়, “আমি ভাবছি এইসব কথা সোশ্যাল মিডিয়ায় কারা ছড়ায়? যারা এমন কথা বলেছে, তারাই মনে করছে এটা। তবে এত কিছু শোনার পর মনে হচ্ছে আমারও বোধহয় ভেবে দেখা উচিত যে পারিশ্রমিক যেন যথার্থ হয়।” তবে অ্যানিমালের আগে রশ্মিকা কত পারিশ্রমিক নিতেন তা তিনি গোপনই রেখেছেন।


```