Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনে বিজয়কে আদর করে 'বিজু' লিখলেন রশ্মিকা, সঙ্গে লাভ ইমোজি, প্রেম জুড়ল নাকি?

তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন অনেক দিনের। তবে এবার বিজয় দেবেরকোন্ডার জন্মদিনে ফের নতুন করে জল্পনায় ইন্ধন জোগালেন রশ্মিকা মন্দন্না।

জন্মদিনে বিজয়কে আদর করে 'বিজু' লিখলেন রশ্মিকা, সঙ্গে লাভ ইমোজি, প্রেম জুড়ল নাকি?

বিজয় দেবেরকোন্ডার জন্মদিন

শেষ আপডেট: 10 May 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন অনেক দিনের। তবে এবার বিজয় দেবেরকোন্ডার জন্মদিনে ফের নতুন করে জল্পনায় ইন্ধন জোগালেন রশ্মিকা মন্দন্না। ৩৬তম জন্মদিনে বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন রশ্মিকা। ছবিতে জলপাই সবুজ পোশাক ও বেইজ রঙের জ্যাকেট পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন বিজয়। কপালে ছিল লাল টিকা। স্টোরির ক্যাপশনে রশ্মিকা লেখেন, “আমি আবারও অনেক দেরি করে ফেলেছি, কিন্তু শুভ জন্মদিন বিজু।” সঙ্গে দেন সাদা হার্ট ও ফুলের ইমোজি।

রশ্মিকার পোস্টটি নিজেই রি-পোস্ট করেন বিজয়। লেখেন, “আমি আশা করি তোমার দিনগুলিও আশীর্বাদ, ভালবাসা, আনন্দ, স্বাস্থ্য, সম্পদ, শান্তি এবং অন্য সবকিছুতে ভরে উঠুক। তোমার সমস্ত ইচ্ছেপূরণ হোক!” এই শুভেচ্ছাবার্তাগুলি ঘিরেই নতুন করে শুরু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা। যদিও রশ্মিকা ও বিজয় কেউই কখনও প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি। 

বিজয়ের জন্মদিনে রশ্মিকার পোস্ট

তবে মাঝেমাঝেই একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁদের। গত মাসেই রশ্মিকা ওমানের সমুদ্র সৈকত থেকে ছুটি কাটানোর কিছু ছবি পোস্ট করেছিলেন। সেই ছবির ব্যাকগ্রাউন্ড মিলে যাচ্ছিল বিজয়ের একটি সমুদ্র সৈকতের ছবির সঙ্গে। সেখান থেকেই অনেকে ধরে নেন, তাঁরা একসঙ্গে ছুটি কাটিয়েছেন।

কাজের দিক থেকে রশ্মিকাকে সম্প্রতি সলমন খানের সঙ্গে ‘সিকান্দর’ ছবিতে দেখা গিয়েছে। সামনে রয়েছে তেলেগু ছবি ‘কুবেরা’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’। পাশাপাশি, ম্যাডক হরর ইউনিভার্সের একটি প্রজেক্টেও কাজ করছেন তিনি। অন্যদিকে বিজয় আসছেন ‘কিংডম’ নামের একটি স্পাই অ্যাকশন থ্রিলার নিয়ে, যা ৩০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তাঁকে দেখা যাবে ‘ভিডি ১৪’ ছবিতেও।


```