
শেষ আপডেট: 22 January 2021 13:30
গতকাল এমনই এক ছবি পোস্ট করেছেন 'রেশমি' ওরফে তাপসী পান্নু। আসলে আজকাল অভিনেত্রীকে 'রেশমি' নামেই ডাকছেন অনেকে। গত কয়েকমাস ধরে তাপসীর ইনস্টাগ্রাম জুড়ে শুধুই 'রেশমি রকেট'-এর ছবি। তাপসী থেকে একটু একটু করে 'রেশমি' হয়ে ওঠার সাক্ষী থেকেছেন সমস্ত নেটবাসী। সিনেমা রিলিজের আগেই, তাপসীর কারণে 'রেশমি রকেট'-এর প্রতি আলাদা এক আগ্রহ তৈরি হয়ে গেছে সকলের।
'রেশমি রকেট'-এর এই ছবি সম্প্রতি শেয়ার করেছেন সিনেমার আরও এক মুখ্য চরিত্র 'মেজর গগন ঠাকুর' ওরফে প্রিয়াঙ্গশু পানুয়ালি। তাপসীর দিকে সমস্ত ফোকাস এই মুহূর্তে থাকলেও, 'মির্জাপুর ২' খ্যাত এই অভিনেতার অভিনয় দেখার জন্যেও ভীষণ এক্সাইটেড তাঁর অনুরাগীরা। তাছাড়াও সিনেমায় দেখা যাবে অভিনেতা অভিষেক ব্যানার্জি এবং সুপ্রিয় পাঠককে।
মফঃস্বলের এক সাধারণ মেয়ের দু'চোখ ভরে স্বপ্ন। তিনি খেলাধুলা করতে পছন্দ করেন। আন্তর্জাতিক ময়দানে জিততে পারবে কিনা, তাঁর জীবনের গল্প নিয়েই তৈরি হচ্ছে 'রেশমি রকেট'।
তাপসীর সাবলিল অভিনয় দেখলে বোঝাই যায় না তিনি অভিনয় করছেন। অনেকের মতে, বড়পর্দায় তাঁকে দেখলে মনে হয়, যেন সত্যিকারের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলছেন। রেশমি হয়ে তিনি যে আরও একবার দর্শকদের মুগ্ধ করবেন, তার আন্দাজ অনেকেই করছেন। এই সিনেমার শ্যুটিংয়ের আগেই তাপসীর ট্রেনার বলেছিলেন, "তিনি স্টেরয়েড নেওয়ার প্রসঙ্গে স্পষ্টভাবে না জানিয়েছেন। তাপসী কসরৎ করতে চান। খেটে নিজের শরীর বদলাতে চান তিনি। যাতে সত্যিকারের খেলোয়াড়ের মতোই তাঁকে দেখতে লাগে।"