Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ঘামেভেজা শার্টলেস সেলফি রণবীরের, 'টাওয়েল পড়ে যাচ্ছে যে, সাবধান!' বললেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক ঘামে ভেজা খালি গায়ের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে ঝড় তুলেছেন রণবীর সিং (ranveer singh)। ইনস্টাগ্রামে শার্টলেস সেলফি(shirtless selfie) দিয়েছেন। মাথা থেকে পা-টপটপ করে ঘাম ঝরে পড়ছে। ক্যাপশনে নিজেই ভক্তদের বলতে

ঘামেভেজা শার্টলেস সেলফি রণবীরের, 'টাওয়েল পড়ে যাচ্ছে যে, সাবধান!' বললেন অভিনেত্রী

শেষ আপডেট: 16 October 2021 08:01

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক ঘামে ভেজা খালি গায়ের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে ঝড় তুলেছেন রণবীর সিং (ranveer singh)। ইনস্টাগ্রামে শার্টলেস সেলফি(shirtless selfie) দিয়েছেন। মাথা থেকে পা-টপটপ করে ঘাম ঝরে পড়ছে। ক্যাপশনে নিজেই ভক্তদের বলতে বলেছেন, তাঁর এমন দশার কী কারণ বলে তাঁদের মনে হচ্ছে। লিখেছেন, রণবীর কেন এত ঘামছে। ১, এইমাত্র স্টিম রুম থেকে বেরল! ২, আজ রাতে টিভিতে ডেবিউ হচ্ছে। ৩, ওর শরীর বেশি গরম। ৪,  ও হঠযোগ অনুশীলন করছে। এক ঘন্টার মধ্যে সাড়ে ৫ লাখের বেশি লাইক পড়ে পোস্টে, ৭০০০ এর  ওপর কমেন্ট করেন ফ্যান, বন্ধুবান্ধবরা। মজা করে অভিনেত্রী পূজা হেগড়ে (puja hegde) মন্তব্য করেন, টাওয়েল (towel) পড়ে যাচ্ছে যে, সাবধান। দিনো মোরিয়া লেখেন, ওসব বাদ দে, বলতো কী করে এত ঝরালি, কী সলিড দেখাচ্ছে! গুলশন দেবাইয়ার মন্তব্য, শরীরের এমন যত্ন নেওয়ার মালিটি কে! দারুণ। এক ভক্ত রণবীরকে প্রশ্ন করেছে, আমাদের প্রেসিডেন্ট হতে পারো কি? অনেকের জল্পনা, স্ত্রী  দীপিকা পাড়ুকোনের শাসনেই কি এমন ঘাম ধরাচ্ছেন রণবীর! আরেক ফ্যান লেখে, দীপিকা কি আশেপাশেই আছে? আরেকজনের মন্তব্য, কেননা দীপিকা কাছাকাছি এসেউ গিয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ক্যুইজ শো দি বিগ পিকচার দিয়ে টিভিতে ডেবিউ হচ্ছে রণবীরের। বিগ বস ১৫-তে এমন শোয়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজে। বেশ কয়েকটি ছবি রিলিজ হওয়ার অপেক্ষায় রয়েছে রণবীরের। ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে সূর্যবংশী। বায়োপিক ৮৩, সোস্যাল কমেডি জয়েশভাই জোরদার, রোহিত শেট্টির সার্কাস, রকি ঔর রানি কি প্রেম কাহানি।  


```