Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

লাক্ষাদ্বীপের প্রচারে মলদ্বীপের ছবি পোস্ট! ট্রোলিংয়ের শিকার হতেই সংশোধন করলেন রণবীর সিং

লাক্ষদ্বীপকে যে মলদ্বীপের সঙ্গে গুলিয়ে ফেলেন রণবীর সিং। লাক্ষাদ্বীপের পরিবর্তে মলদ্বীপের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হন দীপিকার স্বামী। 

লাক্ষাদ্বীপের প্রচারে মলদ্বীপের ছবি পোস্ট! ট্রোলিংয়ের শিকার হতেই সংশোধন করলেন রণবীর সিং

শেষ আপডেট: 8 January 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: গত দুদিন ধরে ট্রেন্ডিং ‘বয়কট মলদ্বীপ’ হ্যাশট্যাগ। মোদীকে কদর্য আক্রমণ এবং ভারতীয় সমুদ্র সৈকতকে ‘দুর্গন্ধযুক্ত’ দাবি করে বিতর্কে জড়ান মলদ্বীপের তিন মন্ত্রী। ঘটনার রেশ বাড়তে থাকায় সে দেশের সরকার তাঁদের সাসপেন্ড করে। আর রবিবার থেকে মলদ্বীপকে বয়কট করার ডাকও দিয়েছেন বলিউড এবং ক্রিকেট মহলের তাবড় তারকারা। পরিবর্তে দেশের সমুদ্র সৈকতের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন ভারতের সেলিব্রেটিরা। কিন্তু সেই তালিকায় যুক্ত হতে গিয়েই বিপাকে পড়লেন রণবীর সিং। 

ইতিমধ্যে ভারত এবং প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, সলমন খান, কঙ্গনা রানাউত, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারা। মলদ্বীপ যেতে বারণ করার পাশাপাশি দেশবাসীকে ভারতীয় দ্বীপগুলিকে আরও বেশি পর্যটনকেন্দ্র গড়ে তোলার বার্তা দেন তাঁরা। এদিকে সেই দলে নাম লেখাতে গিয়েই ভুল করে ফেললেন রণবীর।  লাক্ষাদ্বীপের পরিবর্তে মলদ্বীপের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হন দীপিকার স্বামী। 

একটি পোস্টের মাধ্যমে রণবীর লেখেন, ''চলুন ২০২৪ সালে ভারত ঘুরে দেখি আর আমাদের সংস্কৃতিকে বুঝি। আমাদের এই দেশ আর সৈকতগুলিতে অনেক কিছু দেখার আছে। চলো ভারত দেখি।” সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু লাক্ষাদ্বীপকে যে মলদ্বীপের সঙ্গে গুলিয়ে ফেলেন অভিনেতা। লাক্ষাদ্বীপের প্রচারে নেমে তিনি ছবি দিয়ে ফেলেন মলদ্বীপের। যা চোখ এড়ায়নি নেটিজেনদের। এরপরই নিমেষে শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রুপ-রসিকতা। 

নিজের ভুল বুঝতে পেরে যদিও সংশোধন করেন রণবীর। পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই ছবিটি ডিলিট করে দেন তিনি। কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি। ‘কপি পেস্টও ঠিক করে করতে পারেন না!’ ধেয়ে আসে একের পর এক এমন মন্তব্য। কেউ আবার বলে উঠেছেন, ''এতবার মলদ্বীপে গিয়েছেন, সেদেশের উপর টান তো থাকবেই!''


```