Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জিজু' নিক জোনাসের জন্য বিশেষ উপহার পাঠাচ্ছেন রণবীর সিং! কী সেই গিফট

দ্য ওয়াল ব্যুরো: সেলেব্রিটিরা একে অপরকে কী উপহার দেন, সেসব নিয়ে তো সাধারণ মানুষের কৌতূহলের কোনও শেষ নেই। তবে সোশ্যাল মিডিয়ার জমানায় কোনও কিছুই আবার ঢাকা চাপা থাকে না। করিনা, করিশ্মা, দীপিকারা মাঝে মাঝেই নানা উপহারের ছবি ইনস্টাগ্রামের স্ট

'জিজু' নিক জোনাসের জন্য বিশেষ উপহার পাঠাচ্ছেন রণবীর সিং! কী সেই গিফট

শেষ আপডেট: 11 February 2021 15:58

দ্য ওয়াল ব্যুরো: সেলেব্রিটিরা একে অপরকে কী উপহার দেন, সেসব নিয়ে তো সাধারণ মানুষের কৌতূহলের কোনও শেষ নেই। তবে সোশ্যাল মিডিয়ার জমানায় কোনও কিছুই আবার ঢাকা চাপা থাকে না। করিনা, করিশ্মা, দীপিকারা মাঝে মাঝেই নানা উপহারের ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন। সেসব মুহূর্তে তাঁরা যেন সেলেব্রিটি নন, একেবারে সাধারণ মানুষ! এবারে রণবীর সিংকেও সেই অবতারে দেখা গেল। উপলক্ষ্য কোনও বিশেষ অনুষ্ঠান নয়। এমনিই 'জিজু' নিক জোনাসকে উপহার পাঠালেন রণবীর সিং। কী সেই উপহার! এক বোতল নিউটেলা। বোতলটি আলাদা করে নিক জোনাসের ছবি এবং নাম দিয়েই তৈরি করিয়েছেন রণবীর। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, "বিশেষ উপহার আমার জিজুর জন্য!" ছবিতে ট্যাগও করেছেন নিক জোনাসকে। উপহার দেখে বিশেষ কোনও চর্চা নেটদুনিয়ায় না হলেও, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে ধারণা মোটামুটি স্পষ্ট হয়েছে নেটবাসীদের। 'বাজিরাও মাস্তানি', 'গান-ডে'র মতো সিনেমায় জীবনসঙ্গী, গার্লফ্রেন্ডের ভূমিকায় প্রিয়াঙ্কা অভিনয় করলেও, 'দিল ধাড়াকনে দো'তে তাঁরা ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। সেটাই প্রিয়াঙ্কা, রণবীরের একসঙ্গে শেষ সিনেমা। তারপরেই কি তাহলে রিয়্যাল লাইফেও তাঁরা ভাই-বোন হয়ে গেলেন! এমনিতেই দেশি গার্লের বিয়ের পর নিক জোনাসকে নিয়ে একটু বেশিই মাতামাতি করতে দেখা গিয়েছিল ভারতে। তার আগে নিক জোনাসের গান নিয়ে সেভাবে চর্চা হয়নি দেশের ভিতরে। সোশ্যাল মিডিয়ায় কথা, ভাব বিনিময় করতে করতেই যেন বলিউডের কাছের মানুষ হয়ে উঠছেন নিক জোনাস। পরবর্তীতে কোনও বলিউডের সিনেমায় তাঁর অবদান থাকবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

```