Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের জন্য ছাড়তে পারেন বি টাউনের লাইমলাইটও, রণবীরের মুখে হঠাৎ একথা কেন?

সদ্য বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন ডেটিংয়ের পর ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়।

মেয়ের জন্য ছাড়তে পারেন বি টাউনের লাইমলাইটও, রণবীরের মুখে হঠাৎ একথা কেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 November 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: সদ্য বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন ডেটিংয়ের পর ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। যে ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিতও বলা চলে। বিয়ের ছয় বছর পর তাঁদের কোলজুড়ে এসেছে ছোট্ট মেয়ে ‘দুয়া’। মেয়ে হওয়ার পর কাজ থেকে খানিকটা সময় বিরতি নিয়েছেন দীপিকা। সেই সঙ্গে বাবা হওয়ার আনন্দ চুটিয়ে উপভোগ করছেন বাবা রণবীরও। 

কোলে মেয়ে আসার পরে রণবীরের জীবনে বিরাট পরিবর্তন এসেছে, তা তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে মেয়েকে নিয়ে কেমন কাটছে তাঁর দিন? সে কথাও এবার জানালেন রণবীর। তাকে দুয়ার সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'অনেকদিন হয়ে গেল আমি মেয়েকে নিয়ে ব্যস্ত রয়েছি। এক কথায় সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমাকে বাবার ভূমিকা পালন করতে হচ্ছে। এখন আমি সবকিছু ছেড়ে দিতেও রাজি। আসলে বাবা হওয়ার যে অদ্ভুত আনন্দ, আমি তাতেই মজে থাকতে চাই।' 

তারপরে কিছুটা রসিকতার সুরেই তিনি বলেন, 'এখন বোধহয় আমাকে কাজ দিলেও আমি তা সাইন করব না। এই সময়টা কাজ থেকে একটু দূরে থাকাই ভাল। তবে সবটাই দীপিকা নিজের হাতে সামলাচ্ছে। আমি এখনো মনে করি আমার আর দীপিকার দাম্পত্য জীবন আমার কাছে জাদুর মত। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করি। এখন তো আবার জীবনে দুয়া এসেছে। তো ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে।'

দুয়ার প্রসঙ্গে কথা বলা শেষ হতেই, দীপিকা একজন স্ত্রী ও মা হিসেবে কেমন তাও প্রকাশ করলেন রণবীর। অভিনেতা বলেন, 'দীপিকা সব সময় সব পরিস্থিতি সামলাতে পারদর্শী। এমন কেউ আমাকেও সামলে নেয়। সেই সঙ্গে তো এখন আবার দুয়া রয়েছে। আমি মনে করি জীবনের নানান উথান পতন, দীপিকা থাকলে আমি পার হয়ে যেতে পারব।'


```