Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বলিউডে এক দশক কাটিয়ে সেলিব্রেশনে মাতলেন রণবীর সিং

দ্য ওয়াল ব্যুরো: 'বিট্টু' থেকে 'মুরাদ'। মাঝে কেটে গেল দশ বছর। তাঁর অভিনয় এতটাই মাতিয়ে রেখেছে দর্শকদের, যে একবারও তাঁকে দেখে একঘেয়েমি আসেনি কারও। আসলে তিনি আসতে দেননি। প্রতিটা সিনেমায় আলাদা আলাদা চরিত্র, তার জন্য নিজেকে ভেঙে গড়েছেন তিন

বলিউডে এক দশক কাটিয়ে সেলিব্রেশনে মাতলেন  রণবীর সিং

শেষ আপডেট: 12 December 2020 08:43

দ্য ওয়াল ব্যুরো: 'বিট্টু' থেকে 'মুরাদ'। মাঝে কেটে গেল দশ বছর। তাঁর অভিনয় এতটাই মাতিয়ে রেখেছে দর্শকদের, যে একবারও তাঁকে দেখে একঘেয়েমি আসেনি কারও। আসলে তিনি আসতে দেননি। প্রতিটা সিনেমায় আলাদা আলাদা চরিত্র, তার জন্য নিজেকে ভেঙে গড়েছেন তিনি। 'লুটেরা'র চোর থেকে শুরু করে ঐতিহাসিক চরিত্র, তারপর বস্তির রেপার, সবেতেই শুধু অভিনয় দিয়েই মুগ্ধতা ছড়ান তিনি। এত প্রাণোচ্ছল ব্যক্তিত্বের একজন মানুষকে যতোই সমালোচনা করা হোক, তাঁর থেকে চোখ ফেরানো মুশকিল। তিনি রণবীর সিং। বলিউডে অভিনয় জীবনের এক দশক কাটিয়ে ফেললেন। দশ বছর কাটানোটা মুখের কথা না। অনেক ঝড়, ঝাপটা সামলে, অনেক বাঁধা পেরিয়ে তারপর এমন উচ্চতায় পৌঁছানো যায় বোধহয়। তবে যেখান থেকে শুরুটা হয়েছিল, সেখানে গিয়েই কেক কেটে উদযাপন করলেন রণবীর।‌ পৌঁছে গেলেন ইয়াশ রাজ স্টুডিওতে। ইয়াশ চোপড়ার মূর্তির পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন। ক্যাপশনে লিখলেন, "ব্লেসিংস ব্লেসিংস ব্লেসিংস!" ইয়াশজির হাত যেন সর্বদা তাঁর মাথার উপর থাকে, তিনি যেন দূরে গিয়েও রণবীরকে আশীর্বাদ করেন, এমনটাই ইচ্ছে অভিনেতার। সামনে চকলেট কেক। তার উপরেই চৌকো চৌকো চকলেট। প্রতিটা চকলেটেই রণবীরের প্রতিটা চরিত্রের ছবি। অভিনেতার নিজেরই এত পছন্দ হয়েছে কেক, যে ছবি তুলে আলাদা করে পোস্ট করলেন ইনস্টাগ্রামের স্টোরিতে। তবে সেখানেও রণবীরকে দেখা গেল মুক্তোর মালা পরে। পোস্টটি ভেসে যাচ্ছে তাঁর কোটি কোটি অনুরাগীর শুভেচ্ছা, ভালবাসায়।

আরও পড়ুন: সাধারণ টি-শার্টের সঙ্গে হিরের দুল, মুক্তোর হার! বলিউডের 'বাজিরাও'কে 'হাস্যকর' মনে করছেন অনেকে

দুদিন আগেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে দশ বছর পূর্তির খবর তিনি জানিয়েছিলেন। একটা দর্শকশূন্য ফাঁকা হল, আলো জ্বলছে আশেপাশে, তার মাঝেই দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন বলিউডের 'বাজিরাও'। নিজেই জানালেন এই পথচলার কথা। প্রথমে পা রাখার পরেও তিনি ভাবতে পারেননি দশবছর পর আজ তিনি এমন জায়গায় পৌঁছে যাবেন। এই 'মার্ভেলাস জার্নি'র ভাললাগার কথা নিজেই ব্যক্ত করলেন। তাঁর ছবিতে যেমন উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা, তেমনই '৮৩'র জন্য যে প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটাও জানাচ্ছেন।

```