Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রঞ্জিত মল্লিকের কামব্যাক, বড়পর্দায় আবার 'শত্রু'-র শুভঙ্কর সান্যাল

দ্য ওয়াল ব্যুরো: ৪০ বছর পর বড়পর্দায় ফিরছেন 'শত্রু' (Shatru) সিনেমার সেই প্রতিবাদী চরিত্র শুভঙ্কর সান্যাল। তবে এবার আর পুলিশ হয়ে নয়, উকিল হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির খবর। যাতে বহুদিন পর আবার

রঞ্জিত মল্লিকের কামব্যাক, বড়পর্দায় আবার 'শত্রু'-র শুভঙ্কর সান্যাল

শেষ আপডেট: 28 July 2022 09:18

দ্য ওয়াল ব্যুরো: ৪০ বছর পর বড়পর্দায় ফিরছেন 'শত্রু' (Shatru) সিনেমার সেই প্রতিবাদী চরিত্র শুভঙ্কর সান্যাল। তবে এবার আর পুলিশ হয়ে নয়, উকিল হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির খবর। যাতে বহুদিন পর আবার কামব্যাক করছেন টলিউডের (Tollywood) বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। ছবির নাম 'অপরাজেয়'।

শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেইনমেন্ট ও দিব্যা ফিল্মসের ব্যানারে ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই। প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের একসময়ের সহকারী নেহাল দত্ত এই সিনেমার পরিচালক। তাঁর ছবিতেই পর্দায় ফিরছেন 'বেল্টম্যান' রঞ্জিত মল্লিক। নেহালের দাবি, এই ছবিতেও সেই আশির দশকের মতো পুরনো মেজাজে দেখা যাবে তাঁকে।

‘ভটভটি’ চড়ে আসবে ‘লক্ষ্মী ছেলে’! ‘বিসমিল্লা’-র সানাই কি থামাবে ‘ধর্মযুদ্ধ’, জানাবে ‘ব্যোমকেশ’

জানা গেছে, এবারের শুভঙ্কর সান্যাল পুলিশ অফিসার নন, তিনি একজন সৎ আইনজীবী। সবসময় স্রোতের বিপরীতে হাঁটা শুভঙ্কর সান্যাল অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে অপদস্থ হয়েছেন বারবার। অবসরের পরেও চারপাশের অন্যায় দেখে তিনি চুপ থাকতে পারেননি। তাই অপদস্থ হলেও আবার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন শুভঙ্কর।

রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়দের মতো জনপ্রিয় এবং দক্ষ অভিনেতাদের। আগামী ২৯ জুলাই, অর্থাৎ শুক্রবার এই ছবির পোস্টার ও ট্রেলার মুক্তি পাবে।


```