Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রং শুধু দিয়েই গেলে', বাড়ির বাগানে সপরিবারে দোল খেললেন রঞ্জিত-কোয়েল মল্লিক

শুভদীপ বন্দ‍্যোপাধ‍্যায় রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) লিপে দোলের হিট গান'রঙ শুধু দিয়েই গেলে,আড়াল থেকে অগোচরেদেখেও তুমি দেখলে না তোসে রঙ কখন লাগলো এসে মনে'। 'তিলোত্তমা' ছবির এই গান আজও দোল (Holi Utsav) এলে বাঙালির প্রথমেই মনে পড়

'রং শুধু দিয়েই গেলে', বাড়ির বাগানে সপরিবারে দোল খেললেন  রঞ্জিত-কোয়েল মল্লিক

শেষ আপডেট: 7 March 2023 13:13

শুভদীপ বন্দ‍্যোপাধ‍্যায়

রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) লিপে দোলের হিট গান
'রঙ শুধু দিয়েই গেলে,আড়াল থেকে অগোচরে
দেখেও তুমি দেখলে না তো
সে রঙ কখন লাগলো এসে মনে'।

'তিলোত্তমা' ছবির এই গান আজও দোল (Holi Utsav) এলে বাঙালির প্রথমেই মনে পড়ে। তরুণ রঞ্জিত থেকে আজকের প্রবীণ রঞ্জিত মল্লিকের দোল খেলায় এতটুকু ভাঁটা পড়েনি। বরং এখন রঞ্জিত মল্লিকের কাছে দোল আরও অনেক বেশি আনন্দের। কারণ এখন আর বর বা বাবা হিসেবে শুধু নয়, দাদু হয়ে দোল খেলায় মাতলেন তিনি। নিজের গল্ফ ক্লাব রোডের বাড়ির বাগানে সপরিবারে রঙ খেলায় মাতল মল্লিক পরিবার।

Ranjit Mallick, Koel Mallick, Holi Utsav

স্ত্রী দীপা মল্লিক, মেয়ে কোয়েল মল্লিক (Koel Mallick) ও নাতি কবীরকে দেখা গেল আজ দোলের রঙ মেখে। তাহলে মল্লিক বাড়ির জামাই কোথায় গেল? নিশপাল সিং এর কী দেখা নেই?

একসময় জোর গুঞ্জন রটেছিল কোয়েল-নিশপালের সংসার ভাঙতে চলেছে। না, সেসব গুজবে অনেকদিনই জল ঢেলে দিয়েছেন তাঁরা।

কোয়েল মল্লিক আজ নিজেই বললেন আমাদের রং মাখা সব ছবি তুলেছেন আমার স্বামী নিশপাল সিং। নিশপাল বেশিরভাগ সময় ক্যামেরার পিছনে থাকতেই স্বচ্ছন্দবোধ করেন। তাই দোলের ছবি নিশপাল তুলেছেন। কোয়েল-নিশপালের ভালবাসার রং যে অটুট, তা কোয়েলের আনন্দমাখা হাসিতে ফুটে উঠেছে।

Ranjit Mallick, Koel Mallick, Holi Utsav

সিং পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন এই দোল উৎসবে। আর ছিল পরিবার ও বন্ধুদের এক ঝাঁক বাচ্চা। স্ত্রী, মেয়ে, জামাই আর নাতির সঙ্গে দোল খেলতে পেরে পরিতৃপ্তির হাসি রঞ্জিত মল্লিকের মুখে। নাতি কবীর এক বছরে বেশ অনেকটা বড় হয়েছে। তাই সে দাদু দিদিমার সঙ্গে ভীষণভাবে মেতে উঠল রং খেলায়। তবে ছবিতে রং মেখে অপূর্ব দেখতে লাগছে কোয়েল মল্লিককে। আর রঙের উৎসবে বাগানের মাঝে রং খেলার ফাঁকেই চলল ফটোসেশন।

অনেকদিন পর আবার রঞ্জিত মল্লিক ফিরছেন বাংলা ছবিতে। নববর্ষেই আসছে রঞ্জিত মল্লিকের ছবি সুরিন্দর ফিল্মস ও নিশপাল সিং প্রযোজিত 'লাভ ম্যারেজ'। জামাইয়ের ছবিতেই ফিরছেন রঞ্জিত। গত পুজোতে 'কাছের মানুষ' ছবিতে ক্যামিও চরিত্র করেছিলেন রঞ্জিত মল্লিক। কিন্তু এবার বড় চরিত্রে দেখা মিলবে তাঁর। অঙ্কুশ আর ঐন্দ্রিলা নায়ক নায়িকা হলেও ছবিতে থাকছে রঞ্জিত মল্লিক আর অপরাজিতা আঢ্যর নতুন জুটি। রঞ্জিত অপরাজিতার বয়সের ব্যবধান অনেকটা হলেও রঞ্জিত মল্লিকের ফিটনেস সেটা বুঝতে দিচ্ছেনা।

আজকের দোলের আনন্দ রঞ্জিত মল্লিককে আরও এক ধাপ তারুণ্যের বাতাস এনে দিল।

বিয়ের পর প্রথম হোলি, গায়ে হলুদের ছবি শেয়ার করে কী লিখলেন কিয়ারা


```