Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় একসঙ্গে রানি-পল্লবী, প্রাক্তন বৌদি, দেবশ্রীর বোনঝি আর দিদির সঙ্গে সাক্ষাৎ

রানির প্রথম বাংলা ছবি বাবা রাম মুখোপাধ্যায়ের পরিচালনায় 'বিয়ের ফুল'। সে ছবিতে রানির হিরো ছিলেন প্রসেনজিৎ। আজও সে ছবি সবার প্রিয়।

পুজোয় একসঙ্গে রানি-পল্লবী, প্রাক্তন বৌদি, দেবশ্রীর বোনঝি আর দিদির সঙ্গে সাক্ষাৎ

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 21:21

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েও সব সম্পর্ক হয়তো শেষ হয় না। দুর্গা পুজোর মতো উৎসবে বহু বছরের ধুলো পড়ে যাওয়া সম্পর্ক আবার নতুন করে প্রাণ পায়। ঠিক মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোতে (Mukherjee Barir Pujo) ঘটল যেমন এই বিরল মুহূর্ত।

টলিউড বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে টালিগঞ্জ 'অপরূপা' দেবশ্রী রায়ের (Debasree Roy) বিবাহ বিচ্ছেদ সেই নয়ের দশক থেকে চর্চিত ঘটনা। তারপর থেকে আর কখনও একসঙ্গে কাজ করেননি দু'জনে। আজও মুখ দেখাদেখি বন্ধ দু'জনের। এক দম্পতির বিবাহ বিচ্ছেদ মানেই কী দুই পরিবারেরও বিচ্ছেদ? কিছু উৎসবে সেই পুরনো আবেগের যেন রিইউনিয়ন হয়।

May be an image of 3 people, henna and wedding

#rel 

দেবশ্রীর মেজ দিদি হলেন কৃষ্ণা রায়। ছয়ের দশকে তিনি ছিলেন জনপ্রিয় ফাংশান আর্টিস্ট। কৃষ্ণা বিয়ে করেছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে। শশধর মুখোপাধ্যায়ের পুত্র রাম মুখোপাধ্যায় ছিলেন কৃষ্ণার স্বামী। তাঁদের দুই সন্তান রাজা আর রানি। রানির সিনেমা জগতে আসা মাসি দেবশ্রী রায়ের স্টারডম দেখেই। রানি মুখোপাধ্যায়ের ছোটবেলায় আইডল ছিলেন তাঁর ছোট মাসি দেবশ্রী রায়।

যখন দেবশ্রীর সঙ্গে প্রসেনজিতের প্রেম ঘন হয় তখন থেকেই রানির সঙ্গে পরিচয় প্রসেনজিতের। রানিদের বম্বের বাড়িতে প্রসেনজিৎ আর বোন পল্লবী সেসময় গিয়েছেন। জমত বহু সন্ধের আড্ডা। সেখানে হাজির থাকতেন দেবশ্রীও। আজ সবটাই ধূসর অতীত। রানিও আজ রানি চোপড়া। বড় ঘরের বৌ।

May be an image of 5 people, henna and wedding

রানির (Rani Mukherjee) প্রথম বাংলা ছবি বাবা রাম মুখোপাধ্যায়ের পরিচালনায় 'বিয়ের ফুল'। সে ছবিতে রানির হিরো ছিলেন প্রসেনজিৎ। আজও সে ছবি সবার প্রিয়।

তবে দেবশ্রীর সঙ্গে প্রসেনজিতের বিয়ে মাত্র এক বছর টিকেছিল। দেবশ্রীর সঙ্গে প্রসেনজিতের দূরত্ব তৈরি হবার কারণে দুই পরিবারেও দূরত্ব তৈরি হয়।

May be an image of 3 people and temple

পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee) বরাবর উদার মনের মহিলা। আজও কিন্তু প্রাক্তন বৌদি দেবশ্রী রায়ের সঙ্গে পল্লবীর সম্পর্ক সহজ নয়। অথচ মুখোপাধ্যায় বাড়ির পুজোতে পল্লবী আনন্দঘন মুহূর্ত কাটালেন রানি ও তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে।

পুজো মণ্ডপে দুর্গা প্রতিমার সামনে একসঙ্গে ফটোসেশন করলেন পল্লবী, কৃষ্ণা ও রানি। রানির মুখে নেই কোনও বিরক্তি। পল্লবীর মুখেও নেই প্রাক্তন হয়ে যাওয়া কুটুম্ব বাড়ির সঙ্গে বিচ্ছেদের রেশ।

মা দুর্গাই এমন মুহূর্ত তৈরি করে দিলেন। পল্লবী ও প্রসেনজিতের বাবা স্বর্ণযুগের নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোও হয় মুম্বইতে। মূলত সেই পুজো উপলক্ষেই পল্লবী এখন আরব সাগরের পাড়ে। বিশ্বজিতের পুজোতে অষ্টমী কাটালেন প্রসেনজিতের বর্তমান স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও।


```