Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মর্দানি ৩-এর প্রথম ঝলক সামনে! যশরাজের হাত ধরে ফের উর্দিতে রানি, কেমন দেখাচ্ছে? কবে মুক্তি?

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ফিরছেন পরিচিত চেনা ছন্দে, মর্দানি ৩-এর হাত ধরে। পোস্টারের সঙ্গে ছবিমুক্তির দিনক্ষণও ঘোষণা করেছেন নির্মাতারা।

মর্দানি ৩-এর প্রথম ঝলক সামনে! যশরাজের হাত ধরে ফের উর্দিতে রানি, কেমন দেখাচ্ছে? কবে মুক্তি?

প্রকাশ্যে এল মর্দানি ৩-এর প্রথম ঝলক

শেষ আপডেট: 21 April 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় ফিরছেন শিবানী শিবাজি রায়। পরিচিত চেনা ছন্দে, মর্দানি ৩-এর হাত ধরে। বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে তাঁর জনপ্রিয় চরিত্রের ভূমিকায় আবারও পর্দায় দেখা যাবে খুব তাড়াতাড়ি। সোমবার প্রকাশ পেল চরিত্রের প্রথম ঝলক। জানা গেল ছবিটির মুক্তির দিন।

রানির এই নতুন লুক আজই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। পরনে কালো শার্ট-নীল জিনস, কালো বুট। হাতে বন্দুক নিয়ে ক্যামেরার দিকে তাক করে আছেন। পোস্টারের সঙ্গে ছবিমুক্তির দিনক্ষণও ঘোষণা করেছেন নির্মাতারা। মর্দানি ১ এবং ২-এর সাফল্যের পর, নিয়েও মর্দানি ৩ নিয়েও দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

View this post on Instagram

A post shared by Yash Raj Films (@yrf)

কবে মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত এই ছবি?

বড়পর্দায় মর্দানি আসছে হোলির ঠিক আগে, ২০২৬-এর ২৭ ফেব্রুয়ারি। অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়- এই বার্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই সময় মুক্তির দিন ঠিক করা হয়েছে বলে জানা গেছে। এবার ন্যায়ের পক্ষে শিবানীর লড়াই আরও রোমহর্ষক হতে চলেছে, জানিয়েছে প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস। রানি নিজেই জানিয়েছেন, সিরিজের এই গল্পের প্লট আরও গভীর, অন্ধকার-নির্মম দিক তুলে ধরবে।

মর্দানি ৩-এর প্রথম ঝলক সামনে আসতেই সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত। এক অনুরাগী লিখেছেন, ‘এই ফ্র্যাঞ্চাইজি সলমন বা রণবীরের সিনেমার চেয়ে অনেক ভাল।’ আবার কেউ বলেছেন, ‘রানি এবার সত্যিই দাপিয়ে মাঠে ফিরেছেন।’ ৪৭ বছর বয়সেও অভিনেত্রীর ঝকঝকে এই লুক নিয়ে যথেষ্ট আশাবাদী তাঁর অনুরাগীরা।

এই ছবির পরিচালনার দায়িত্বে অভিরাজ মিনাওয়ালা এবং চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। ছবিটির প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। এখনও পর্যন্ত ছবির গল্প রহস্যেই মুড়ে রাখা হয়েছে, আর তাতেই দর্শকদের কৌতূহল আকাশ ছুঁয়েছে।

মর্দানি ফ্র্যাঞ্চাইজি বলিউডে নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার বিভাগে দারুণ উদাহরণ হয়ে উঠেছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে এই সিরিজ। রানি মুখোপাধ্যায়ের অভিনয়ের গুণে শিবানী শিবাজি রায় চরিত্রটি হয়ে উঠেছে আইকনিক- ন্যায়বিচারের পথে সাহসী, আপোষহীন লড়াকু এক নারী।


```