
শেষ আপডেট: 28 May 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে বেশ অনেক বছর কাটিয়ে ফেললেন অভিনেতা রণদীপ হুডা (Randeep hooda debut as director teaser release)। নানা ধরনের চরিত্রে সাবলীল এই অভিনেতার অভিনয়ের অনুরাগী অনেকেই। তবে এবার নতুন এক চরিত্রে হাজির হচ্ছেন রণদীপ। না নতুন কোনও ছবিতে অভিনয়ের কথা বলা হচ্ছে না এক্ষেত্রে। অভিনয়ের পাশাপাশি পরিচালক (director) হিসেবে এবার আত্মপ্রকাশ করছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep hooda)।

এই ছবিতে বীর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ নিজেই। টিজারে শুরু হচ্ছে জেলের মধ্যে সাভারকরের পায়চারির দৃশ্য দিয়ে। এরপর সাভারকরের নানা অভিব্যক্তি ফুটে উঠেছে গোটা টিজারে।
টিজার মুক্তির (teaser release) সময়ে রণদীপ হুডা বলেন সাভারকর এক অপূর্ব জীবন কাটিয়েছিলেন। ছবিটি তৈরির সময়ে গবেষণা করতে গিয়ে সাভারকরের প্রসঙ্গে নানা বিষয় জানতে পারেন রণদীপ। এরপরই সাভারকরকে শ্রদ্ধা করতে শুরু করেছেন তিনি, এমনই জানান অভিনেতা। সাভারকরের পথ অনুসরণ করার কথাও শোনা যায় রণদীপের মুখে।

প্রসঙ্গত, সাভারকরের জীবন সম্পর্কে অনেক অপপ্রচার হয় এমনই দাবি তোলা হয় এই ছবির টিজার মুক্তির এই অনুষ্ঠানে। 'বীর সাভারকর একজন আদর্শ দেশপ্রেমিক ছিলেন', মন্তব্য রণদীপের। চলতি বছরের ডিসেম্বরে এই ছবি মুক্তির সম্ভাব্য তারিখ স্থির করা হয়েছে।
কাঁকুড়গাছিতে গয়নার দোকান উদ্বোধনে সারা আলি খান, দেখুন ভিডিও