Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাদা ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের আসরে রণদীপ হুড্ডা! মণিপুরে এক হল চারহাত

বিয়ের মেনুতেও মণিপুরী খাবারের প্রাধান্য থাকছে।

সাদা ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের আসরে রণদীপ হুড্ডা! মণিপুরে এক হল চারহাত

শেষ আপডেট: 29 November 2023 19:00

দ্য ওয়াল ব্যুরো: পরিণীতি চোপড়ার বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন আর এক বলিউড সেলেব্রিটি। দীর্ঘদিনের বান্ধবী লিন লাইশরামের সঙ্গে বুধবারই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণদীপ হুড্ডা। এদিন দুপুরেই পরিবার পরিজনদের নিয়ের বিয়ের আসরে চলে আসেন অভিনেতা। এরমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতার বিয়ের প্রথম ঝলক৷

লিন মণিপুরের বাসিন্দা। বর্তমানে তিনি মুম্বই নিবাসী হলেও তাঁর পরিবার এবং আত্মীয় স্বজনরা সকলেই মণিপুরে থাকেন। বিয়ের আসরও সেখানেই বসেছে। সোমবারের মধ্যে সেখানে পৌঁছে যান রণদীপ। এদিন তিনি যখন বিবাহ আসরে আসেন, তখন তাঁর পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবী, মাথায় পাগড়ি, কপালে তিলক৷ বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন ভক্তরা৷

সূত্রের খবর, মণিপুরে বিয়ের আসর বসার পাশাপাশি মেনুতেও মণিপুরী খাবারের প্রাধান্য থাকছে। তবে রণদীপের পছন্দ অনুযায়ী কিছু পাঞ্জাবী খাবারও রাখা হয়েছে৷ জানা গিয়েছে, কাবাব অভিনেতার প্রিয় একটি পদ। সে কথা ভেবেই বিয়ের মেনুতে বিভিন্ন রকমের কাবাব রাখা হচ্ছে। ২৯ নভেম্বর মণিপুরে বিয়ের পর্ব মিটিয়ে শীঘ্রই মুম্বইয়ে আসবেন যুগলে। সেখানে বড় করে রিসেপশনের আয়োজন হবে।

জানা গিয়েছে, রণদীপ ও লিনের বিয়ের আসর ‘মহাভারত’ মহাকাব্যের থিম অনুযায়ী সাজানো হয়েছে। আসলে মহাভারতের সঙ্গে মণিপুরের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সে কথা মাথায় রেখেই যুগলের এমন সিদ্ধান্ত। মডেল লিন লাইশরামের সঙ্গে রণদীপের প্রেমের কথা বলিউডে ছিল ওপেন সিক্রেট। অবশেষে ৪৭ বছর বয়সে এতবছরের বান্ধবীকে বিয়ে করলেন অভিনেতা।


```