Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লম্বা চুল, সানগ্লাস, সুপারবাইকে ড্যাশিং রণবীর! আসছে ‘ধুম-৪’!

‘ধুম-ফোর’ আসছে! ছবিতে রয়েছেন বলিউডের অন্যতম ড্যাশিং হিরো রণবীর কাপুর।

লম্বা চুল, সানগ্লাস, সুপারবাইকে ড্যাশিং রণবীর! আসছে ‘ধুম-৪’!

রণবীর কাপুর

শেষ আপডেট: 14 January 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুম-ফোর’ আসছে! ছবিতে রয়েছেন বলিউডের অন্যতম ড্যাশিং হিরো রণবীর কাপুর (Ranbir kapoor)। কেমন হবে তাঁর লুক? তিনি কি বাকি ‘ধুম’ ফ্রাঞ্চাইজির ছবির মতো বাইকেই মশগুল থাকবেন নাকি আসবে আরও অত্যাধুনিক কিছু! এসবের উত্তর এখনই মিলছে না। তাই খানিক আশাহতই হবেন রণবীর ফ্যানকূল।

তবে যা জানা যাচ্ছে, ২০২৬ সালের এপ্রিল মাসে শুরু হতে চলেছে রণবীরের ‘ধুম-ফোর’-এর শুটিং। এক প্রতিবেদন অনুসারে, যশরাজ ফিল্মসের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে রণবীরকে একটি নতুন এবং এক্সাইটিং চরিত্রে দেখা যাবে । ‘ধুম ৪’-এর কাজে হাত দেওয়ার আগে, রণবীর ‘রামায়ণ’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি শেষ করবেন। আপাতত  প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে ‘ধুম-৪। মুখ্য দুই নারী চরিত্র এবং খলনায়কের চরিত্রের অভিনেতাদের খোঁজ চলছে।

রণবীর কাপুরের, হাতে রয়েছে একাধিক ফিল্ম প্রোজেক্ট। তবে ‘ধুম ৪’-এ চরিত্রে অভিনয়ের জন্য এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে অভিনেতাকে যেতে হবে। সূত্রের খবর, "প্রযোজনা সংস্থা রণবীরের জন্য বিভিন্ন লুক খুঁজে চলেছে যা ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোর সঙ্গে যেন সামঞ্জস্য বজায় রাখতে পারে।" ছবির খলনায়ক, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেছে নেওয়া হবে বলে খবর, যা প্রজেক্টটির উত্তেজনা আরও বাড়িয়েছে। স্বাভাবিকভাবেই, ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কীভাবে রণবীরকে আইকনিক এই ফ্র্যাঞ্চাইজি নতুন করে সাজাতে চলেছেন। এমন এক ফ্রাঞ্চাইজি যেখানে হৃতিক রোশন এবং আমির খানের মতো জবরদস্ত তারকারা অভিনয় করেছেন।

রণবীর কাপুর বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে তিনি সাই পল্লবী এবং যশের সাথে অভিনয় করেছেন, যা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। এছাড়াও, তিনি সঞ্জয় লীলা বনসালির পরিচালিত এবং আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত এক রোমান্টিক ফিল্ম, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন, যা ২০২৬-এর মার্চে মুক্তি পাবে।


```