
শেষ আপডেট: 7 March 2023 11:19
দ্য ওয়াল ব্যুরো: ৮ মার্চ, বুধবার মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের (Ranbir kapoor) নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কড়’। এই প্রথম শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে। বহুদিন পর রম-কম জঁরে ফিরেছেন রণবীর। তাই ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী তিনিও। তবে এরপর অভিনয় জগত থেকে লম্বা ছুটি নেবে, এমনটাই জানিয়েছেন রণবীর। কিন্তু কেন? সে কথাও খোলসা করে জানিয়েছেন নিজেই।
গতবছরের শেষদিকেই বাবা হয়েছেন রণবীর। কিন্তু মেয়ে হওয়ার পর থেকে নতুন ছবিগুলির কাজে ব্যস্ত থাকায় একেবারেই তাঁকে সময় দিতে পারেননি। তাই মেয়ের সঙ্গে যাতে আরও বেশি সময় কাটাতে পারেন, সেইজন্য টানা ৬ মাসের ছুটি (paternity leave) নিচ্ছেন অভিনেতা। এই সময়টুকু তিনি পুরোপুরি নিজের পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।
এতদিন দেখা যেত যে কোনও বড় কোম্পানি বা যে কোনও কাজের ক্ষেত্রেই সন্তান জন্মানোর পর মায়েরা ছুটি নিতেন। তাঁদের জন্য আলাদা ছুটি বাঁধাধরাই থাকে। তবে বাচ্চার সঙ্গে সময় কাটানোর সুযোগ কি কেবল মায়েদেরই থাকা উচিত? এই প্রশ্ন অনেকদিনের। দেখা যাচ্ছে, রণবীর কাপুর সেই ছক ভেঙে নিজে ছুটি নিতে চলেছেন শুধুমাত্র সন্তান এবং পরিবারের জন্য।
গতবছর ডাকাতদের জীবন নিয়ে তৈরি ‘শামসেরা’ এবং মাইথোলজিক্যাল ফ্যান্টাসি জঁরের ‘ব্রহ্মাস্ত্র’-তে অভিনয়ের পর ফের নিজের প্রিয় রোম্যান্টিক কমেডি ছবিতে ফিরেছেন রণবীর। আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বেশরম’-এর পর ফের রোম্যান্টিক কমেডি ছবিতে ফিরছেন অভিনেতা। এই নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে দ্বিগুণ উৎসাহ দেখা গিয়েছে।
বিয়ের পর প্রথম হোলি, গায়ে হলুদের ছবি শেয়ার করে কী লিখলেন কিয়ারা