Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরিজিতের কনসার্টে সারপ্রাইজ ভিজিট রণবীরের! গায়ক-অভিনেতার যুগলবন্দিতে জমজমাট অনুষ্ঠান

অরিজিৎ তো গাইলেনই, সঙ্গে সেখানে সারপ্রাইজ ভিজিটে অনুষ্ঠানের রং আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অভিনেতা রণবীর কাপুর।

অরিজিতের কনসার্টে সারপ্রাইজ ভিজিট রণবীরের! গায়ক-অভিনেতার যুগলবন্দিতে জমজমাট অনুষ্ঠান

শেষ আপডেট: 5 November 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: পার্কিংয়ের সমস্যা মিটিয়ে অবশেষে শনিবার চণ্ডীগড়ে আয়োজিত হয়েছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। যেখানে অনুষ্ঠান প্রায় বাতিল হতে বসেছিল, সেখানে অরিজিতের গানের সঙ্গে বোনাস উপহারও পেলেন শ্রোতারা। অরিজিৎ তো গাইলেনই, সঙ্গে সেখানে সারপ্রাইজ ভিজিটে অনুষ্ঠানের রং আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অভিনেতা রণবীর কাপুর। অরিজিতের পাশাপাশি গানও গাইলেন রণবীর। যারপর উন্মাদনা আরও বেড়ে গিয়েছিল শ্রোতাদের মধ্যে।

উল্লেখ্য, দেশের একাধিক শহরে ঘুরে রণবীর তাঁর আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচার করছেন। শনিবার তিনি ছিলেন চণ্ডীগড়ে। এদিকে সেদিনই শহরে আয়োজিত হয়েছিল অরিজিতের কনসার্ট। অনুষ্ঠানের কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান অভিনেতা। আর তারপরই বেশ খানিকক্ষণ মঞ্চে চলল অভিনেতা-গায়ক যুগলবন্দি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ গাওয়া ‘চান্না মেরে আ’-ও শোনা গিয়েছে অরিজিতের গলায়। সঙ্গে রণবীরের নাচ অনুষ্ঠান আরও জমজমাট করে তুলেছিল।

কনসার্টে ‘অ্যানিমাল’ ছবির ‘সাতরঙ্গা’ গানটিও গেয়েছেন অরিজিৎ। উল্লেখ্য, মঞ্চে এই প্রথমবার অরিজিতের কন্ঠে শোনা গিয়েছে ‘সাতরঙ্গা’। দর্শকদের সঙ্গে সেই মুহূর্তের সাক্ষী থাকলেন সিনেমার অভিনেতা রণবীরও। শনিবারের অনুষ্ঠানে রণবীরের পরনে ছিল সাদা রঙা টি-শার্ট, খাকি রঙের প্যান্ট আর জ্যাকেট। অন্যদিকে এই অনুষ্ঠানে ফের গেরুয়া টারবান দেখা গিয়েছে অরিজিতের মাথায়। সঙ্গে ছিল খাকি রঙা হুডি জ্যাকেট আর কালো প্যান্ট। সোশ্যাল মিডিয়ার দৌলতে অরিজিৎ-রণবীরের এই কনসার্টের একাধিক ভিডিও বেশ ভাইরাল হয়েছে।


```