Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ব্রহ্মাস্ত্র'-এ অভিনয় করে একটাকাও নেননি রণবীর! অভিনেতার গোপন তথ্য ফাঁস

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মরা গাঙে জোয়ার এনেছে ‘ব্রহ্মাস্ত্র’, একথা অনস্বীকার্য। লাভের অঙ্কে কমবেশি থাকতেই পারে, কিন্তু বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra: Part One) যে চূড়ান্ত সফল, তা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। তবে এখনও যেখানে সিনেম

'ব্রহ্মাস্ত্র'-এ অভিনয় করে একটাকাও নেননি রণবীর! অভিনেতার গোপন তথ্য ফাঁস

শেষ আপডেট: 23 September 2022 11:30

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মরা গাঙে জোয়ার এনেছে ‘ব্রহ্মাস্ত্র’, একথা অনস্বীকার্য। লাভের অঙ্কে কমবেশি থাকতেই পারে, কিন্তু বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra: Part One) যে চূড়ান্ত সফল, তা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। তবে এখনও যেখানে সিনেমা মুক্তির মাত্র ১৫ দিন হয়েছে, সেখানে এত জলদি কীভাবে লাভের অঙ্ক ঘরে তুলে ফেলল 'ব্রহ্মাস্ত্র'? এবার সেই রহস্যই খোলসা করলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। জানা গেছে, এই বিগ বাজেট ছবিতে অভিনয় করার জন্য এক টাকাও পারিশ্রমিক (fee) নেননি রণবীর ও আলিয়া ভাট।

সূত্রের খবর, ‘ব্রহ্মাস্ত্র’-র আকাশছোঁয়া বাজেটের সিংহভাগই খরচ হয়েছে ভিএফএক্সের পিছনে। এরপর যদি নায়ক-নায়িকাও পর্যাপ্ত পারিশ্রমিক নিতেন, তা হলে ছবিটির বাজেট মাত্রাছাড়া হয়ে যেত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। সেখানেই সিনেমায় রণবীরের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে অয়ন বলেন, 'একজন তারকা-অভিনেতা হিসাবে রণবীর বা আলিয়া কয়েক কোটি টাকা পারিশ্রমিক নেন। সেখানে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরির জন্য ওঁরা কিছুই নেননি।

রণবীর অবশ্য বলছেন অন্য কথা। তিনি জানালেন, 'পারিশ্রমিক নিইনি, একথা ঠিকই। তবে লাভবান অবশ্যই হয়েছি। আমি এ ছবির প্রযোজনার অন্যতম অংশীদার। 'ব্রহ্মাস্ত্র'-র তিনটে ভাগ মিলিয়ে যেই টাকা উঠে আসবে, তাতে আমার লাভের অঙ্ক পেরিয়ে যাবে, এই বিশ্বাস আমার ছিল। তবে এ ছবিতে অভিনয় করে আমি টাকার থেকেও বেশি যা পেয়েছি, তা অমূল্য।

হাঁটু গেড়ে বসে আমির-কন্যাকে বিয়ের প্রস্তাব জিম ট্রেনারের! কী বললেন ইরা


```