
শেষ আপডেট: 7 July 2018 11:19
তবে শুক্রবার মধ্যরাতে আলিয়ার বাড়িতে দেখা গেল রণবীরকে। এ দিন আলিয়ার বাড়ির ঘেরা বারন্দার মধ্যে খোশমেজাজেই গল্প করতে দেখা যায় এই দুই তারকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। তবে শুধু রণবীর, আলিয়া নন এক ফ্রেমে বন্দি হয়েছেন মহেশ ভট্টও। আর একসঙ্গে এই তিনজন প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বিয়ের কথা পাকা করতেই ভট্ট ম্যানশনে গিয়েছেন রণবীর!
সূত্রের খবর, বিয়ের কথা নয় বরং মা নীতু কাপুরের জন্মদিনের পার্টির জন্য প্ল্যান করতেই নাকি আলিয়ার বাড়ি গিয়েছিলেন রণবীর। প্যারিসে মায়ের জন্য জন্মদিনের পার্টির প্ল্যান করছেন রণবীর। আর সম্ভবত সেখানে যাওয়ার জন্য এ দিন আলিয়া এবং মহেশ ভট্টকে নিমন্ত্রণ জানাতে এসেছিলেন রণবীর।
তবে যে কারণেই রণবীর, আলিয়ার বাড়িতে যান না কেন আপাতত তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আলিয়ার বাড়ির ঘেরা বারান্দার ভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখে বোঝাই যাচ্ছে এ ছবি তোলা হয়েছে বেশ লুকিয়েই। কিন্তু তিন বলি তারকার হাসি মুখ দেখে মনে হচ্ছিল মধ্যরাতের আড্ডাটা বেশ ভালোই জমেছিল।