Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিয়ার বেবিবাম্প নিয়ে নোংরা রসিকতা! জোর বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন রণবীর

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় বিতর্কের অবসান! আলিয়াকে (Alia Bhatt) নিয়ে তাঁর রসিকতার জন্য অবশেষে নেটিজেনদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) মুক্তির আগে শুরু হওয়া যাবতীয় বিতর্কে জল ঢালতে চাইলেন তিনি।

আলিয়ার বেবিবাম্প নিয়ে নোংরা রসিকতা! জোর বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন রণবীর

শেষ আপডেট: 25 August 2022 05:47

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় বিতর্কের অবসান! আলিয়াকে (Alia Bhatt) নিয়ে তাঁর রসিকতার জন্য অবশেষে নেটিজেনদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) মুক্তির আগে শুরু হওয়া যাবতীয় বিতর্কে জল ঢালতে চাইলেন তিনি। সাংবাদিক সম্মেলনে এসে রণবীর বললেন, 'আমার কথায় যাঁদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী'।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। নিজেদের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে ইনস্টাগ্রামে একসঙ্গে লাইভে এসেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানেই সেই লাইভে আলিয়াকে ভক্তদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমরা কেন সর্বত্র ছড়িয়ে প্রচার করছি না, তাহলে বলব এইমুহূর্তে আমাদের ফোকাস…’, এমন সময় আলিয়ার কথা মাঝপথে থামিয়ে দেন রণবীর। তিনি আলিয়ার বেবি বাম্প দেখিয়ে বলেন, ‘কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কে ছড়িয়ে পড়েছে।’ এমন মশকরায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যান আলিয়াও।

এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। একজন নেটিজেন লিখেছেন, ‘এটা মোটেই হাসির ব্যাপার নয়’। আবার একজন মন্তব্য করেন, ‘খুব খারাপ লাগল দেখে’। কারও আবার মন্তব্য, ‘আলিয়া এঁর থেকে অনেক ভাল স্বামী ডিজার্ভ করে।’ সবমিলিয়ে আলিয়া ভাটের ওজন বৃদ্ধি নিয়ে এমন নোংরা মন্তব্য করায় রণবীরকে একেবারে ধুয়ে দেন নেটিজেনরা।

‘বিক্রম বেদা’র মারকাটারি টিজার! রণংদেহি মেজাজে সইফ-হৃত্বিককে দেখলেন ভক্তরা

এই বিতর্কের মাঝেই ফের ছবিটি বয়কটের ডাক ওঠে। যারপরেই তড়িঘড়ি বিতর্ক থামাতে ময়দানে নামলেন রণবীর। বুধবার চেন্নাইয়ে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে গিয়ে সাংবাদিক সম্মেলনে বসে নিজের মন্তব্যের জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন রণবীর কাপুর। তিনি বলেন, ‘আমি আমার জীবনের সবকিছু দিয়ে স্ত্রীকে (আলিয়া ভাট) ভালোবাসি। সেদিন আমার ওই কথাটা একটি জোক ছিল, যা সেই অর্থে একেবারেই মজার হয়নি। ওকে অপমান করার উদ্দেশ্য আমার ছিল না। আমি পরে আলিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বললেও ও হেসে উড়িয়ে দিয়েছে। যাঁদের আমার এই রসিকতা নিয়ে খারাপ লেগেছে, তাঁদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।’


```