Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সিম্বা নালা'র পরিবারে 'কিয়ারা'র আগমন! আলিয়ার পোস্টে ফিরল 'লায়ন কিং'-এর নস্ট্যালজিয়া

দ্য ওয়াল ব্যুরো: পরিবারে নতুন সদস্য আগমনের সুখবর চলে এসেছিল আগেই। আর তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিলেন রনবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। জানালেন, নতুন বাবা-মা হিসাবে তাঁ

'সিম্বা নালা'র পরিবারে 'কিয়ারা'র আগমন! আলিয়ার পোস্টে ফিরল 'লায়ন কিং'-এর নস্ট্যালজিয়া

শেষ আপডেট: 6 November 2022 08:51

দ্য ওয়াল ব্যুরো: পরিবারে নতুন সদস্য আগমনের সুখবর চলে এসেছিল আগেই। আর তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিলেন রনবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। জানালেন, নতুন বাবা-মা হিসাবে তাঁরা এই সন্তানকে (baby girl) পেয়ে ধন্য। সকলের আশীর্বাদও চেয়ে নিয়েছেন 'রণলিয়া' জুটি।

আজ সন্তান জন্ম দেওয়ার পর দুপুরে একটি সিংহের পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার নীচে আলিয়া লেখেন, 'আমাদের কন্যাসন্তান জন্ম নিয়েছে। ওর মধ্যে নিশ্চয়ই কোনও জাদু আছে। আমরা নতুন অভিভাবক হিসাবে সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। আপনাদের ভালবাসা পেয়ে আমরা আপ্লুত।' পোস্ট করার সঙ্গে সঙ্গে সেই কমেন্ট বক্স অনুরাগীদের ভালবাসার বন্যায় ভেসে গেছে। সকলেই নতুন বাবা-মা'কে শুভেচ্ছা জানিয়েছেন।

এর মধ্যে অনেকেই লেখার সঙ্গে দেওয়া ছবিটি দেখে 'লায়ন কিং'-এর নস্ট্যালজিয়ায় ডুবেছেন। সিংহের পরিবারের ছবিটা দেখে সিম্বা-নালা-কিয়ারার সঙ্গে তাঁদের তিনজনের তুলনা টেনেছেন কেউ কেউ। হয়তো একইভাবে সেই তুলনা টানতে চেয়েছেন আলিয়া নিজেও। 'সিম্বা' রণবীর, নালা 'আলিয়া' এবং নতুন কন্যাসন্তান 'কিয়ারা'। তুলনা একেবারেই মন্দ নয়, বলছেন রণবীর-আলিয়ার অনুরাগীরা।

উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। এদিন সাতসকালে আলিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তাঁর স্বামী তথা অভিনেতা রনবীর কাপুর। পরে সেখানে আসেন আলিয়ার মা সোনি রাজদান, শাশুড়ি মা নিতু কাপুর-সহ আরও অনেকে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন আলিয়া। পরিবারে ছোট্ট সদস্য আগমনের খবর সামনে আসতেই নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানাতে শুরু করেন বলিউডের সেলেব্রিটিরা থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা।

কাপুর পরিবারে নতুন সদস্যের আগমন, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া


```