Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যর্থ 'বয়কট ব্রহ্মাস্ত্র' ট্রেন্ড! রমরমিয়ে বিকোচ্ছে অগ্রিম টিকিট, সরগরম বক্স অফিস

দ্য ওয়াল ব্যুরো: 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) হাত ধরে বলিউড কি ঘুরে দাঁড়াবে? সেই জবাব মিলবে পরের রবিবার বা সোমবারের শুরুতে। তবে বক্স অফিসে (box office) টিকিট বুকিং যে হারে বাড়তে শুরু করেছে, তাতে এক সপ্তাহ আগে থেকেই অয়ন মুখোপাধ্যায়ের আগামী

ব্যর্থ 'বয়কট ব্রহ্মাস্ত্র' ট্রেন্ড! রমরমিয়ে বিকোচ্ছে অগ্রিম টিকিট, সরগরম বক্স অফিস

শেষ আপডেট: 4 September 2022 06:58

দ্য ওয়াল ব্যুরো: 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) হাত ধরে বলিউড কি ঘুরে দাঁড়াবে? সেই জবাব মিলবে পরের রবিবার বা সোমবারের শুরুতে। তবে বক্স অফিসে (box office) টিকিট বুকিং যে হারে বাড়তে শুরু করেছে, তাতে এক সপ্তাহ আগে থেকেই অয়ন মুখোপাধ্যায়ের আগামী ছবি সেই আশা জাগাতে শুরু করেছে। 'বয়কট ব্রহ্মাস্ত্র' কিংবা 'বয়কট বলিউড' ট্রেন্ডকে ব্যর্থ করে হিন্দি ছবির বাজারে 'রণলিয়া'র (Ranbir Kapoor-Alia Bhatt) প্রথম ছবিই জোয়ার আনতে পারবে, এখন এমনটাই আশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

ভারতীয় সিনেমায় বর্তমানে অন্যতম বিগ বাজেট ছবি 'ব্রহ্মাস্ত্র'। যার ট্রেলারেই নজর কেড়েছে চোখ ধাঁধানো ভিএফএক্স। সঙ্গে আবার রণবীর-আলিয়ার প্রথম একসঙ্গে ছবি। সবমিলিয়ে ছবি নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে গোটা দেশজুড়েই। শনিবার থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। যে হারে টিকিট বিকোচ্ছে, তাতে সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত থাকা সবারই মুখে হাসি ফুটতে বাধ্য।

সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, এখন প্রতি দিন প্রায় ১২,০০০ টিকিট বিক্রি হচ্ছে। তাঁর মতে, আগামী শুক্রবার অর্থাৎ মুক্তির দিনই ‘ব্রহ্মাস্ত্র’-র আয় বেশ ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এখনও অবধি মোট অগ্রিম টিকিট বিক্রির প্রায় ৬৩ শতাংশই হয়েছে প্রথম দিন। তার পরে শনিবার ২৫ শতাংশ এবং রবিবার ১২ শতাংশ ইতিমধ্যেই বুক করা রয়েছে। আগামী কয়েকদিনে এই টিকিট বিক্রির হার আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর এই ট্রেন্ডেই পরিষ্কার যে, ছবি ঘিরে দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছে গিয়েছে।

ভারতীয় পুরাণকে নতুন আঙ্গিকে বড়পর্দায় আনছেন অয়ন মুখোপাধ্যায়। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে পুরাণের সঙ্গে মিশেছে ফ্যান্টাসি। গল্পে শিব নামক এক শক্তিধর যুবক অগ্নি অস্ত্রের অধিকারী। সেই ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর। তাঁর প্রেমিকার নাম ঈশা। এই ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়াও, ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা আক্কিনেনি, মৌনী রায়। সূত্রের খবর, ছবিতে একটি বিশেষ চরিত্রে শাহরুখ খানকেও অভিনয় করতে দেখা যাবে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কোন ভূমিকায় শাহরুখ! ভিডিও ফাঁস নেটমাধ্যমে

এদিকে, গত কয়েক মাস ধরে এই ছবিকে ঘিরেও বয়কট রব উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ এই ছবিটি হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছে এমন অভিযোগ তুলে ‘বয়কট ব্রহ্মাস্ত্র’ লিখতে শুরু করেছিলেন। তার উপর সম্প্রতি 'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মত ছবিগুলি বক্স অফিসে চরম ব্যর্থ হওয়ায় 'ব্রহ্মাস্ত্র' নিয়েও আশঙ্কা শুরু হয়েছিল। কী হবে এই বিগ বাজেট সিনেমার ভবিষ্যৎ, তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন নির্মাতা থেকে শুরু করে কলাকুশলীরা। তবে আগাম টিকিট বিক্রি যে হারে শুরু হয়েছে, তাতে 'ব্রহ্মাস্ত্র'কে হারানোর ক্ষমতা যে কারও নেই, তা দিনের আলোর মতো পরিষ্কার।


```