
শেষ আপডেট: 7 February 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বনশালির পরের ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। এর আগে কখনও তিনজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তাই হয়তো পরিচালক তিনজনকে বেছে নিয়েছেন এই ছবির জন্য। ছবির নামও ইতিমধ্যে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নির্মাতারা, ‘লাভ অ্যান্ড ওয়ার’। অ্যাকশন লাভ স্টোরি বানাচ্ছেন সঞ্জয় লীলা বনশালি।
চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। সূত্রের খবর অনুযায়ী অভিনেতাদের নিয়ে কিছুদিনের মধ্যেই চিত্রনাট্য পড়া হবে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ আসলে ত্রিকোণ প্রেমের কাহিনী। এই ছবির জন্য রণবীরকে বেছে নেওয়ার অন্য কারণ আছে। ‘অ্যানিম্যাল’-এ রণবীরের অভিনয় দেখে খুবই খুশি হন সঞ্জয়। বুঝতে পারেন এই গ্রে চরিত্রটি একমাত্র রণবীরই করতে পারে। এই ছবিটি প্রেম ও সংঘর্ষ নিয়ে হলেও, প্রতিটি চরিত্রের সমীকরণ আলাদা। তাই হয়তো চরিত্রগুলি অনেকবেশি দর্শকদের পছন্দ হবে।
View this post on Instagram
সিনেমাটির গল্প নিয়ে সঞ্জয় লীলা বনশালি অনেকদিন ধরেই ভাবছিলেন। কিন্তু সঠিক অভিনেতা খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে রণবীরকে পেলেন। তাঁকে দিয়েই উনি এই ধূসর চরিত্রটি করাবেন বলে ঠিক করেন।
সূত্র আরও জানায়, চরিত্রটি রণবীরের জন্য কঠিন হতে পারে। কারণ সে এখন শুধু একজন ভালো অভিনেতা নন, বলিউডের সুপারস্টারও বটে। আর এই চরিত্রটি শুধু একজন হিরোর গল্প বলে না। চরিত্রটি একটু অদ্ভুত। মানুষের ডার্ক সাইকিক অর্থাৎ মনের ভেতরের অন্ধকার দিক নিয়ে কথা বলবে এটি। আর এই বিষয়টাই রণবীর ও সঞ্জয় দুজনেরই পছন্দ হয়ে যাওয়ায় রণবীর চরিত্রটিকে হ্যাঁ বলেন।
View this post on Instagram
সিনেমার শুটিং শুরুর আগের সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। শীঘ্রই সমস্ত মিটে গেলে সবাই ফ্লোরে জড়ো হবে। শুরু হবে ছবির শুটিং। ২০২৫ সালের বড়দিনে ছবির মুক্তি হবে বলে ধারনা সূত্রের। এরই মধ্যে রণবীর পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর শুটিং শেষ করবেন।