Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Ranbir Alia Wedding: মালাবদলের পরেই ঠোঁটে ঠোঁট! প্রকাশ্যে রণবীর-আলিয়ার ছাদনাতলার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট (Ranbir Alia Wedding)। কাপুর খানদানের বধূ হিসেবে নতুন পথ চলা শুরু হয়েছে মহেশ ভাটের মেয়ের। আরকে হাউজে রণবীরের পৈতৃক ভিটেতেই রণবীর, আলিয়ার বিয়ের আসর বসেছিল

Ranbir Alia Wedding: মালাবদলের পরেই ঠোঁটে ঠোঁট! প্রকাশ্যে রণবীর-আলিয়ার ছাদনাতলার ভিডিও

শেষ আপডেট: 15 April 2022 04:02

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট (Ranbir Alia Wedding)। কাপুর খানদানের বধূ হিসেবে নতুন পথ চলা শুরু হয়েছে মহেশ ভাটের মেয়ের। আরকে হাউজে রণবীরের পৈতৃক ভিটেতেই রণবীর, আলিয়ার বিয়ের আসর বসেছিল (bollywood)। প্রকাশ্যে এল তাঁদের মালাবদলের ভিডিও।

Ranbir Alia Wedding

আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়ের ছবিতে মুখ খুললেন দুই প্রাক্তনী! তিক্ততা কি রয়েই গেছে?

ভিডিওতে দেখা যাচ্ছে সবাই মিলে ধরাধরি করে রণবীরকে উঁচুতে তুলে রেখেছেন (Ranbir Alia Wedding)। আলিয়া মালা নিয়ে দাঁড়িয়ে আছেন সামনে। প্রথমে আলিয়ার গলায় মালা পরিয়ে দিয়েছেন রণবীর। তারপর তাঁকে নামিয়ে দিলে কনের সামনেই হাঁটু মুড়ে বসে পড়েন তিনি। আলিয়ার হাত থেকে পরে নেন বরমালা।

https://twitter.com/imranliaa/status/1514701509178667012?s=20&t=sHiqUoZDeFrCGdA8h3ducw

কিন্তু এখানেই শেষ নয়, এরপর ছিল আরও চমক। মালাবদলের ঠিক পরেই সটান উঠে দাঁড়ান রণবীর। আলিয়ার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন ছাদনাতলায় দাঁড়িয়েই। আলিয়ার লজ্জা রাঙা সেই মুখ কারও নজর এড়ায়নি। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে ছবির জন্য পোজ দিতে শুরু করেন নবদম্পতি।

Ranbir Alia Wedding

রণবীর-আলিয়ার বিয়ের মুহূর্তের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হু হু করে। ‘রালিয়া’ ভক্তরা ভিডিও দেখে মুগ্ধ। দু’হাত ভরে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন সকলে। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের শুভকামনা জানিয়েছেন নতুন জীবনের জন্য।

Ranbir Alia Wedding

বৃহস্পতিবার বিকেলে বিয়ের পর সন্ধ্যা নাগাদ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আলিয়া ভাট। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিপিও বদলে গিয়েছে। যুগলের বিয়ের ছবি এখন শোভা পাচ্ছে সেখানে।


```