Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ষাটে সীতা, পর্দায় খোলামেলা দৃশ্য করেননি সীতার সতীত্ব রাখতে

যে নারীকে গোটা পৃথিবী পুজো করত, তাঁর পক্ষে শরীর প্রদর্শন করা ভীষণ কঠিন ব্যাপার ছিল। যদিও এইসব কারণেই সীতার বাইরে দীপিকা আর সেভাবে জনপ্রিয়তা পাননি।

ষাটে সীতা, পর্দায় খোলামেলা দৃশ্য করেননি সীতার সতীত্ব রাখতে

দীপিকা চিখলিয়া

শেষ আপডেট: 29 April 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: গোটা ভারত সহ, সারা পৃথিবী জুড়ে তিনি পেয়েছিলেন দেবীর সম্মান। ভারতবাসী তাঁকে দু বেলা পুজো করত। তিনি দীপিকা চিখলিয়া। আটের দশকের মধ্যভাগে জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ছিল রামানন্দ সাগরের 'রামায়ণ'। রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার ভূমিকায় দীপিকা চিখলিয়া। সেই সীতা এই ২০২৫ এ ষাট বছরে পা রাখলেন। কিন্তু দেবীদের তো বার্ধক্য আসে না। তাই আজও মানুষের মনে দীপিকা বলতে সীতার মুখটাই রয়ে গেছে। নিজের ইমেজ নিয়ে ভীষণ সচেতন ছিলেন তিনি। 


প্রতি রোববার সকালে পথঘাট ফাঁকা হয়ে যেত 'রামায়ণ' দেখার উন্মাদনায়। ঘরেঘরে তখন শ্রেষ্ঠ নারী বলতে একটাই নাম দীপিকা চিখলিয়া। গোটা পৃথিবী জুড়ে নাকি প্রায় ৭০ কোটি দর্শক দেখেছিলেন রামানন্দ সাগরের এই ধারাবাহিক। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা, তবে সীতা চরিত্রের মতো আর কিছুই তাঁর কেরিয়ারে ওই জনপ্রিয়তা দেয়নি। 'আশা ভালবাসা' বাংলা ছবিতেও অভিনয় করতে কলকাতা এসেছিলেন দীপিকা। কিন্তু ওই একটি ছবির পর টলিউডে আর পা রাখেননি অভিনেত্রী। 

Happy Birthday Deepika chikhalia - My Filmy Duniya Dipika Chikhlia Topiwala  is an Indian actress and politician known for playing Devi Sita in Ramanand  Sagar's television series Ramayan and for acting in

রামায়ণের পর 'শুন মেরি লীলা' ছবিতে বলিউড ব্রেক পান দীপিকা। তাঁর কাছে একাধিক ছবিতে নায়িকা হবার অফার এসেছিল। এমনকী অনেক ছবিতে শরীরী দৃশ্য থেকে ধূমপান করার দৃশ্যেও ছিল। কিন্তু সীতা ইমেজ নষ্ট হয় এমন কোন বিতর্কিত দৃশ্যে অভিনয় করতে চাননি দীপিকা। 

সীতার ইমেজ ভেঙে বের হতে অবশ্যই চেয়েছিলেন তিনি। সে কারণে বেশ কিছু ছবি ও সিরিয়ালে ভাল মেয়ে বা সতীলক্ষ্মী বউয়ের ইতিবাচক রোলে তাঁকে দেখা গেছিল। কিন্তু খোলামেলা দৃশ্য বা পর্দায় সিগারেট খাবার দৃশ্যের অফার এলেই সেসব ছবি প্রত্যাখান করতেন দীপিকা।

The Many Moods Of Ramayan Star Dipika Chikhlia In Nostalgia-Dipped Pics

যে নারীকে গোটা পৃথিবী পুজো করত তাঁর পক্ষে শরীর প্রদর্শন করা ভীষণ কঠিন ব্যাপার ছিল। যদিও এইসব কারণেই সীতার বাইরে দীপিকা আর সেভাবে জনপ্রিয়তা পাননি। ঠিক একই ঘটনা ঘটেছিল রাম অরুণ গোভিলের ক্ষেত্রেও। দু'জনে পরপর বেশ কিছু ছবি করলেও সব কটি ফ্লপ করে। ক্রমশ দু'জনেই হারিয়ে যেতে থাকেন বলিউড থেকে। 

দীপিকা শেষ অবধি চলে আসেন রাজনৈতিক অঙ্গনে। পদ্ম পার্টির হয়ে রাজনৈতিক মুখ হিসেবে  তাঁকে দেখা গিয়েছিল। 

Dipika Chikhlia: Interesting facts and candid pictures of Ramayan's Sita

প্রথম ছবি করতে গিয়েই হেমন্ত টোপিওয়ালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা। হেমন্তের কোম্পানিতে মডেলিং করতে এসেছিলেন দীপিকা। প্রেম থেকে বিয়ে। তাঁদের দুই মেয়ে জুহি আর নিধি। এখন মেয়েরা প্রতিষ্ঠিত। ষাট বছরে বয়সের ছাপ পড়লেও দীপিকা এখনও অতীব সুন্দরী। নায়িকার দৌড়ে তিনি চিরকাল পিছিয়ে থাকলেও, স্ত্রী ও মা হিসেবে সীতা সুখী সংসারী।


```