
শেষ আপডেট: 12 March 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: রোহিণী ও রাজেন হাজার চেষ্টা করেও শিবরাত্রির দিন রামের ক্ষতি করতে পারে না। সে বেঁচে যায়। সঠিক সময় এসে ওকে বাঁচিয়ে দেয় ওর অফিসের কলিগরা। রাম এত ধকলের মাঝে অজ্ঞান হয়ে যায়। ওঁকে বাড়ি নিয়ে আসে অফিসের লোকজন। কিন্তু বাড়িতে যে ওর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করেছিল সেটা জানত না। জ্ঞান ফিরতে দেখে সামনে দাঁড়িয়ে কৃষ্ণা, ও এখন চোখে দেখতে পাচ্ছে। একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়!
তবে সবার মন থেকে আশঙ্কা যায় না। রাম যে দুর্ঘটনার মধ্যে দিয়ে গেল তারপর কীভাবে সে উঠে দাঁড়াবে? কারণ রাম ওর একটা কিডনি বেচে কৃষ্ণার চোখের দৃষ্টি ফিরিয়েছে। তবে রামের পাশে ওঁর গোটা পরিবার ও কৃষ্ণা এসে দাঁড়ায়। জানায়, আর যাই হোক রামের পাশে ওরা সবাই আছে।
তবে এর থেকেও বড় ‘শক’ লাগে যখন রাম জানতে পারে রোহিণী কৃষ্ণার সঙ্গে কী করেছে। কৃষ্ণা যখন চোখে দেখতে পাচ্ছিল না তখন রামের বিরুদ্ধে রোহিণী অনেক কথা বলে। এটা শুনে রাম অবাক হয়ে যায়। যাকে সে এতদিন বিশ্বাস করেছিল সেই এত বড় কাজটা করল? রাম কৃষ্ণা দুজনে ঠিক করে রোহিণীকে সব জানাবে। কিন্তু অন্যভাবে। ওরা রোহিণীর চালেই ওকে মাত দেবে। কিন্তু সেটা কীভাবে? জানতে হলে চোখ রাখুন রামকৃষ্ণা-য়। রোজ রাত ৮টায়, শুধুমাত্র কালার্স বাংলায়।